শহরে থাকলেও আগামীকাল সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না মুকুল

কলকাতা, ২১ জানুয়ারি : সিবিআই-এর দেওয়া অতিরিক্ত সাত দিনের সময়সীমাও শেষ। সারদা কাণ্ডে এবার সিবিআই-এর কাছে হাজিরা দিতেই হবে মুকুল রায়কে। কিন্তু তবুও আগামীকাল কলকাতাতে থাকলেও সিজিও কমপ্লেক্সে যাবেন না বলে ইঙ্গিত দিয়েছেন মুকুল। ২৭ তারিখের আগে সিবিআই-এ তদন্তকারীদের সঙ্গে দেখা নয় বলেও জানিয়ে দিয়েছেন।

মুকুল রায় সম্পর্কে অন্যান্য খবর পড়ার জন্য ক্লিক করুন এখানে

উল্লেখ্য গত ১২ জানুয়ারি সারদা কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা মুকুল রায়কে তলব করে সিবিআই। দিল্লিতে থাকায় তিনি জানান কলকাতায় ফিরে তিনি দেখা করবেন তদন্তকারীদের সঙ্গে। কিন্তু কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি সিবিআই-এর কাছে ১৫ দিনের সময় চান। যদিও সিবিআই ৭ দিনের অতিরিক্ত সময় তাঁকে দেয়।

শহরে থাকলেও আগামীকাল সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না মুকুল

আজ, ২১ জানুয়ারি বুধবার সেই সময়সীমা শেষ হয়। ২২ তারিখে অর্থাৎ আগামীকাল কলকাতায় তিনি ফিরছেন। তবে সিবিআই-এর সঙ্গে কাল দেখা নয়। কারণ, আগামী ২৫ তারিখ পর্যন্ত রাজ্যের দলীয় কর্মসূচীতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর পরই ফের দিল্লি যাচ্ছেন তিনি। ২৬ তারিখ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। সেই কাজ মিটিয়ে ২৭ তারিখ কলকাতায় ফিরবেন মুকুল। সিবিআই-এর সঙ্গে দেখা করার সম্ভাবনা তার পরেই।

সিবিআই সূত্রে খবর, আজ সময়সীমা শেষ হওয়া বশত আগামীকাল ফের তলব করা হতে পারে মুকুল রায়কে। ফোন করা হতে পারে বা চিঠির মাধ্যমেও ফের তলব করার সম্ভাবনা রয়েছে। সিবিআই-এর তরফে গ্রেফতারির পরোয়ানার জন্য আদালতে আবেদনের সম্ভাবনাও ওড়ানো যাচ্ছে না। তবে, যা হবে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনেই হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+