সকাল-রাতে শীতের আমেজ আর কত দিন, জেনে নিন
ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আর নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আর নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

জানুয়ারির শুরু থেকে একটানা শীত থাকলেও, আর জাঁকিয়ে শীত নয়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা আর নামার সম্ভাবনাও নেই। তবে দক্ষিণবঙ্গে সকাল ও রাতে শীতের আমেজ বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই কুয়াশার দাপট চলছে। উত্তরবঙ্গে ঠান্ডা রয়েছে যথেষ্টই।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা
- দার্জিলিং ২.৪ ডিগ্রি
- জলপাইগুড়ি ৮.৭ ডিগ্রি(-২)
- কোচবিহার ৭.২ ডিগ্রি(-৩)
- মালদহ ১৩.৩ ডিগ্রি
- বহরমপুর ১২.২ ডিগ্রি(-২)
- শ্রীনিকেতন ১০.৭ ডিগ্রি(-২)
- আসানসোল ১২.৮ ডিগ্রি
- বাঁকুড়া ১৩ ডিগ্রি ( -১)
- বর্ধমান ১৩ ডিগ্রি
- কৃষ্ণনগর ১১ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১৩ ডিগ্রি(-২)
- দিঘা ১৩.৭ ডিগ্রি(-১)












Click it and Unblock the Notifications