তৃণমূলে না নয়, জানিয়েছিলেন বিমান এবার 'জাগো বাংলায়' মমতাকে নিয়ে প্রবন্ধ অনিল বিশ্বাসের মেয়ের

তৃণমূলে না নয়, জানিয়েছিলেন বিমান এবার 'জাগো বাংলায়' মমতাকে নিয়ে প্রবন্ধ অনিল বিশ্বাসের মেয়ের

২০০৩-০৪ এ রাজ্যে সিপিএম বিরোধী মুখ হিসেবে প্রতিষ্ঠিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় বাংলায় সিপিএমের রাজনৈতিক মস্তিষ্ক ছিলেন অনিল বিশ্বাস৷ স্বাভাবিকভাবেই CPIM এর রাজ্য সম্পাদক অনিলের সঙ্গে ভয়ঙ্কর বিরোধিতার সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০০৬ পর্যন্ত মমতাকে বিরোধী হিসেবে শক্তিশালী হতে দেননি অনিল বিশ্বাস৷ কিন্তু এবার তারই মেয়ে অজন্তা বিশ্বাস মমতার হয়ে কলম ধরলেন তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়।

তৃণমূলে না নয়, জানিয়েছিলেন বিমান এবার জাগো বাংলায় মমতাকে নিয়ে প্রবন্ধ অনিল বিশ্বাসের মেয়ের

বুধবার জাগো বাংলায় 'বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নামে' একটি উত্তর সম্পাদকীয় লিখেছেন অজন্তা। কয়েকটি পর্বে এই লেখা প্রকাশিত হবে জানা গিয়েছে। লেখাটির সঙ্গে একটি সাব হেডিং রয়েছে যার ক্যাপশন হল, 'বাসন্তীদেবী থেকে মমতা৷' যদিও অজন্তার লেখার প্রথম পর্বে তাঁর বাসন্তীদেবী, ঊর্মিলাদেবী, সুনীতিদেবী, সরোজিনী নাইডু, মোহিনী দাশগুপ্ত প্রমুখের নাম উল্লেখ রয়েছে৷

সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএমের রাজ্য শীর্ষ নেতা বিমান বসু জানিয়েছেন বিজেপি বিরোধী শক্তি হিসেবে জাতীয়স্তরে তৃণমূলের সঙ্গে জোট করতে অসুবিধা নেই সিপিএমের। তারপরই ইঙ্গিতপূর্ণ ভাবে অনিল কন্যার মমতাকে নিয়ে জাগো বাংলায় উত্তর সম্পাদকীয় হইচই ফেলে দিয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে৷ যদিও অজন্তা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অজন্তা। বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহ অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন অজন্তা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একুশে শূন্য হয়ে এমনিতেই তৃণমূলের প্রতি আগের মতো ঝাঁঝ ঝেড়ে ফেলেছে সিপিএম ও বামেরা৷ এখন বিজেপি বিরোধিতা ও মমতার হাত ধরেই মরা গাঙ্গে জোয়ার না হলেও একটু জল আনতে চাইছে বামেরা। এমন সময় অনিল কন্যার জাগো বাংলায় মমতাকে নিয়ে লেখা প্রকাশিত হওয়া ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+