লাঠি হাতে দাদাগিরি! ভোটারদের বুথে ঢুকতে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন ভিডিও
ভোট শুরু হতেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উত্তেজনা ও সংঘর্ষের খবর আসতে থাকে। আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া ব্লকের ১৪/৭৯ নম্বর বুথে দেখা যায় রাজনৈতিক দাদাগিরির ছবিও।
ভোট শুরু হতেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উত্তেজনা ও সংঘর্ষের খবর আসতে থাকে। আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া ব্লকের ১৪/৭৯ নম্বর বুথে দেখা যায় রাজনৈতিক দাদাগিরির ছবিও। সেখানে তৃণমূল কর্মীরা ভোটারদের বুথে ঢুকতে বাধা দিয়েছে বলে অভযোগ উঠছে। ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে।

#WATCH: Alleged TMC workers barring voters from entering Booth No. 14/79 in Birpara. #WestBengal #PanchayatElections pic.twitter.com/S3OR83QfHp
— ANI (@ANI) May 14, 2018
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে লাঠি হাতে একদল যুবক বীরপাড়া ব্লকের বুথের কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। বুথের দিকে যেতে চাইলে হাতে লাঠি নিয়েই তারা এগিয়ে আসছে। জানা গিয়েছে, সেখানে গণ্ডি কেটে ভোটারদের বলে দেওয়া হয়েছে, এর বাইরে যাওযা যাবে না। রাস্তা আটকেও সেখানে ভোটারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ভোট বানচালের চেষ্টার অভিযোগ উঠছে বীরপাড়ায়। বিরোধীরা এই অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এদিকে, এলাকার ১৪/১১৫ নম্বর বুথেও নির্দল প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এছাড়াও সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় সংঘর্ষও উত্তেজনার খবর আসতে থাকে।












Click it and Unblock the Notifications