শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়িতে অনুষ্ঠানের স্থান পরিবর্তন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর এই ঘটনায় প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গতকাল বাগডোগরার কাছে গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে, সেই অনুষ্ঠানস্থল বদল ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। নির্ধারিত স্থান পরিবর্তন করার পর তিনি নিজেই বিধাননগরে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং সেখানে দাঁড়িয়েই তিনি প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
রাষ্ট্রপতি বলেন যে, সাধারণত তাঁর সফরের সময় সেখানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের উপস্থিত থাকা উচিত। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। মুর্মুর কথায়, "মমতা আমার ছোট বোনের মতো, জানি না, হয়তো কোনও একটা কারণে আমার উপর রাগ করেছে, তাই আসেনি।"
অনুষ্ঠানের জায়গা বদল নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন। রাষ্ট্রপতির বক্তব্য, "প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু বিধাননগরের মাঠ দেখে আমার মনে হচ্ছে এখানে অনেক বড় পরিসরে অনুষ্ঠান করা যেত এবং আরও অনেক বেশি মানুষ অংশ নিতে পারতেন।"
রাষ্ট্রপতির এই মন্তব্যের পর পরই রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়ে যায়। ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন যে, রাষ্ট্রপতিকে সম্মান করা হলেও তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
এদিকে সাঁওতাল সংগঠনগুলির দাবি যে, মূল অনুষ্ঠানটি ফাঁসিদেওয়ার বিধাননগরের একটি স্কুলের মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়া গেলে অনুষ্ঠান সরিয়ে বাগডোগরায় করা হয়। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার হওয়ার কারণে সেই অনুষ্ঠানে অনেক অংশগ্রহণকারী পৌঁছতে পারেননি বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার জেরে কেন্দ্র এবং রাজ্য রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications