কাজ না হলেও তুলেছেন টাকা! ১০০ দিনের কাজে লক্ষ লক্ষ টাকা তছরুপে অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান
কাজ না হলেও তুলেছেন টাকা! ১০০ দিনের কাজে লক্ষ লক্ষ টাকা তছরুপে অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান
১০০ দিনের কাজের প্রকল্পে কাজ না করেও টাকা তুলে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর যা নিয়ে সরগরম। যদিও সেই অভিযোগ মানতে রাজি হননি বিজেপির পঞ্চায়েত প্রধান। বিষয়টি নিয়ে বিডিও এবং মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

কাজ না করে নয়লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ
স্থানীয়দের একাংশের অভিযোগ বনগাঁর গোপালনগরের মামুদপুরে পার্বতী খালের ২০০ মিটার এলাকায় কাজের নাম করে তুলে নেওয়া হয়েছে ৯ লক্ষ টাকা। যদিও অভিযোগ, কোনও কাজই সেখানে হয়নি।

অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ
এদিন মামুদপুরের বাসিন্দাদের একাংশ অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভও দেখান। প্রধানকে বারবার বলা সত্ত্বেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়দের একাংশ।

সরকারি পর্যায়ে অভিযোগ দায়ের
বিষয়টি নিয়ে বিডিও এবং মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়দের একজন।

অভিযোগ ভিত্তিহীন, দাবি পঞ্চায়েত প্রধানের
১০০ দিনের কাজের প্রকল্পে টাকা তছরুপের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন গোপালনগর চৌবেড়িয়া-২-এর প্রধান নমিতা রায়। তাঁর দাবি, বনগাঁর একমাত্র বিরোধী পঞ্চায়েত হল এটি। সেই কারণে শাসকদল বিজেপির গায়ে কালি দেওয়ার চেষ্টা করছে।
{quiz_369}












Click it and Unblock the Notifications