তালিকায় রয়েছে সাহা, ঘোষ, সরকার! আম্ফানের পর এবার পুরোহিত ভাতা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

তালিকায় সাহা, ঘোষ, সরকার! আম্ফানের পর এবার পুরোহিত ভাতা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

পুরোহিত ভাতা (Brahmin allowance) প্রাপকদের তালিকা তৈরিতেও এবার অনিয়মের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের (trinamool congress) বিরুদ্ধে অব্রাহ্মণদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নদিয়ার তেহট্টের। যা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার পুরোহিতদের মধ্যে। এদিন তাঁরা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন ব্লক অফিসে।

পুরোহিতদের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ

পুরোহিতদের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ

পুরোহিত ভাতা দিতে জায়গায় জায়গায় পুরোহিতদের তালিকা তৈরি হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। এমন এক অভিযোগ এসেছে নদিয়ার তেহট্ট থেকে। সেখানে তালিকায় এমন কিছু পদবি রয়েছে, যাঁরা আদতে ব্রাহ্মণ নন। অভিযোগ তালিকায় স্থান পেয়েছে, নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহার স্বামীর নাম।

পুরোহিতদের বিক্ষোভ

পুরোহিতদের বিক্ষোভ

পুরোহিতদের অভিযোগ, তালিকায় বিশ্বাস, সাহা, ঘোষ, সরকারদের স্থান দেওয়া হয়েছে। তাঁরা ব্রাহ্মণ নন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তেহট্টের পুরোহিতরা। বিষয়টি নিয়ে তাঁরা দরবার করেছেন তেহট্ট-১-এর বিডিও-র কাছে।

অভিযোগ তৃণমূলের দিকে

অভিযোগ তৃণমূলের দিকে

এব্যাপারে অনেক পুরোহিত অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তৃণমূলের ঘনিষ্ঠ না হলে ভাতার জন্য তৈরি তালিকায় স্থান পাওয়া যাচ্ছে না, অভিযোগ করেছেন তাঁরা।

 তালিকা তৈরির দায়িত্বে কারা, নেই উত্তর

তালিকা তৈরির দায়িত্বে কারা, নেই উত্তর

তালিকায় নানা অসঙ্গতি নজরে আসার পরে প্রশ্ন উঠতে শুরু করে, এই তালিকা কারা তৈরি করেছেন। এই প্রশ্নের জবাবে তেহট্ট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তবে এব্যাপারে বিডিও জানিয়েছেন, জেলা থেকেই তাঁরা একটি তালিকা পেয়েছেন। সেই অনুযায়ী কাগজ জমা নেওয়া হয়েছে।

 দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল নেতার

দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল নেতার

কেন তাঁর স্বামীর নাম পুরোহিতদের তালিকায় স্থান পেল, তা নিয়ে মহকুমাশাসক ও বিডিও-র কাছে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন, জেলা পরিষদ সদস্য টিনা সাহা। নিজেরা যে ব্রাহ্মণ নন, তাও জানিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে ভাবে তাঁর স্বামীর নাম তালিকায় ঢুকিয়ে দিয়েছে। দলের মধ্যেই কেউ এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সেপ্টেম্বরে পুরোহিত ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে পুরোহিত ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরের মাঝামাঝি নবান্ন থেকে পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, মাসে ১০০০ টাকা করে ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়া হবে। ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়বে বলেও ইঙ্গিত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+