নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তৃণমূলের! পাল্টা দিলেন অর্জুন
নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। যদিও তৃণমূলের হুঁশিয়ারিকে আমল দিতে রাজি নন অর্জুন সিং।
নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। যদিও তৃণমূলের হুঁশিয়ারিকে আমল দিতে রাজি নন অর্জুন সিং।

সম্পর্ক খারাপ হতে শুরু করে ২০১৯-এর শুরু থেকে
সম্পর্কটা খারাপ হয়েছিল ২০১৯-এর শুরুতে। যখন দীনেশ ত্রিবেদীকে তৃণমূলের তরফে বারাকপুরের চিকিট দেওয়া হয়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে বারাকপুরের সাংসদ হয়েছে। কিন্তু তার পর থেকে অর্জুন সিং-এর বিরুদ্ধে রাজ্য সরকারের মামলার সংখ্যা প্রায় ১০০-র কাছে। কোনও সময় তার বাড়িতে পুলিশ হানা দিচ্ছে তো কোনও সময় এলাকাতেই সংঘর্ষ হচ্ছে।

অর্জুনকে চাপে রাখতে চায় তৃণমূল
এহেন অর্জুন সিংকে চাপে রাখতে চায় তৃণমূল। বারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে উঠে এসেছে, নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ। নামী কোম্পানির কয়েক কোটি টাকার শেয়ার থাকলেও তা, তিনি নির্বাচনী হলফনামায় জানাননি বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবির স্বপক্ষে বেশ কিছু নথিও সামনে আনা হয়েছে।

আদালতে আবেদন জানাতে চায় তৃণমূল
এই পরিস্থিতিতে আদালতে বারাকপুরের বিজেপি সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে আবেদন জানাতে চলেছে তৃণমূল। তৃণমূলের দাবি ২০১৭-১৮ সালে বেঙ্গালুরুর একটি সংস্থার প্রায় ২ লক্ষ শেয়ার তিনি কিনেছিলেন।

তৃণমূলের বিরুদ্ধে সরব অর্জুন
বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অর্জুন। তিনি বলেন মূর্খদের কথার কোনও উত্তর দেওয়া যায় না। যারা আইন জানে না, তারাই এই ধরনের মন্তব্য করে বলে দাবি করেছেন অর্জুন।












Click it and Unblock the Notifications