খড়্গপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফের বিপাকে খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী প্রেম চাঁদ ঝা। প্রেম চাঁদ ঝা-র বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ উঠেছে।

ফের বিপাকে খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী প্রেম চাঁদ ঝা। প্রেম চাঁদ ঝা-র বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ উঠেছে। আগামী ২৫ তারিখ নির্বাচন। তার আগে প্রেম চাঁদ ঝা-র বিরুদ্ধে যে জমি সংক্রান্ত অভিযোগ উঠেছে তার তদন্ত ভার দেওয়া হয়েছে সিআইডিকে।

খড়্গপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

খড়্গপুর শহরের তলঝুলির বাসিন্দা সুকান্ত বেরা অভিযোগ দায়ের করেন যে প্রেম চাঁদ ঝা জাল দলিল ও কাগজ তৈরি করে তাদের আড়াই একর জমি কয়েক কোটি টাকার বিনিময়ে কলকাতার তিন ব্যক্তিকে বিক্রি করে দিয়েছেন।

এর ফলে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় । প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হবার পর তাকে লুকিয়ে থাকতে হয়। কলকাতা আদালত থেকে জামিন নিয়ে ফিরে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রেম চাঁদ ঝাঁ।

এই বার এই মামলার অভিযোগের তদন্তের কাজ শুরু করেছে সিআইডি। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন যে এই মামলার তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়েছে ও সিআইডি তাদের মতো করে তদন্ত শুরু করেছে।

বিজেপি ও প্রেমচাঁদ ঝার দাবি এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত আছে। যেহেতু এখানে বিজেপি ভালো সমর্থন পাচ্ছে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তৃণমূল কংগ্রেস এখন মিথ্যা অভিযোগ এনে আমাকে বিপাকে ফেলতে চাইছে, বলে দাবি করেছেন প্রেম চাঁদ ঝা।

তৃণমূল কংগ্রেসের খড়্গপুর শহরের নেতা দেবাশিস চৌধুরী বলেন, এই মামলার সাথে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। বিজেপি নেতা জমি নিয়ে প্রতারণা করছে তাই তার বিরুদ্ধে এক জন অভিযোগ দায়ের করেন। পুলিশ পুলিশের মত করে তদন্ত করছে। এতে আমাদের কোন ভূমিকা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+