রতুয়ায় ঘরে ঢুকে বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! তারপর যা হল
মালদহের রতুয়ায় ঘরে ঢুকে বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে দেওয়ার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
মালদহের রতুয়ায় ঘরে ঢুকে বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে দেওয়ার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

মালদহের রতুয়ার পশ্চিম রতনপুর গ্রাম। এই গ্রামে অন্যদের মতোই থাকেন আক্রান্ত মহিলা। সঙ্গে থাকে তিন সন্তান। মী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। অভিযোগ, রবিবার গভীর রাতে বধূর ঘরে হানা দেয় প্রতিবেশী এক যুবক। বধূকে ধর্ষণের চেষ্টা করে করে বলে অভিযোগ। বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা। বধূর চিৎকারে পাশের ঘর থেকে ছুটে যান তার বোন। ছুটে যান অন্য প্রতিবেশীরাও।
আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে রতুয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে ঘটনার পিছনে অন্য কোনও ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Click it and Unblock the Notifications