কালিয়াগঞ্জ উপনির্বাচনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন এক নজরে

কালিয়াগঞ্জ উপনির্বাচনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন এক নজরে

আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। ২০১১ সালের পর দুবার বিধানসভার ভোট হলেও তৃনমূল কংগ্রেসের কাছে এই আসনটি অধরাই রয়েই গেছে। ২০১১ সালের নির্বাচনে তৃনমূল ও কংগ্রেস জোট প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়। ২০১৬ সালে তৃনমূল কংগ্রেস প্রার্থী বসন্ত রায় প্রমথ নাথ রায়ের কাছে হেরে গিয়েছিলেন। কংগ্রেস এখানে প্রার্থী করেছে প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের মেয়ে ধৃতশ্রী রায়কে। তাঁকে সমর্থন জানিয়েছেন বামফ্রন্ট।

কালিয়াগঞ্জ উপনির্বাচনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন এক নজরে

বিজেপি প্রার্থী হিসেবে জেলাপরিষদের একমাত্র বিজেপি সদস্য কমল সরকার। তৃনমূল কংগ্রেসের প্রার্থী কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ। বিগত লোকসভার নির্বাচনে বিজেপি এই বিধানসভা কেন্দ্রটি থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি। কিন্তু সাংসদকে ভোটের পরে এলাকায় না পাওয়ার জন্য ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এন আর সি নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার ভোটারদের মনে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিধানসভা আসনটি তৃনমূল কংগ্রেসের দখলে না থাকলেও রাজ্য সরকার কালিয়াগঞ্জে সার্বিক উন্নয়নের জন্য কিছুই করেনি বলে জানিয়েছেন বাসিন্দারা।

এই বিধানসভায় তৃনমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। এই পৌরসভার মাধ্যমে শহরের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে । এই এলাকায় মহিলা শিক্ষার প্রসারের জন্য মহিলা কলেজ ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন চাইছেন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার ভোটাররা। যদিও কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত ১১ টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৯ টি তৃনমূল কংগ্রেসের দখলে। কালিয়াগঞ্জ পৌরসভা তৃনমূল কংগ্রেসের দখলে রেখে শহরে উন্নয়নকে হাতিয়ার করছে। অপর দিকে জেলাপরিষদের ৩ টি আসনের মধ্যে ২ টি শাসকদলের। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি দখলে রয়েছে তৃনমূল কংগ্রেসে।

পাশাপাশি বিধানসভা এলাকার স্বাভাবিকভাবেই প্রচারের পাশাপাশি ভোটের অঙ্কেও কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+