স্বাধীনতা দিবস পালন নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, টুইটে বিঁধলেন কেন্দ্রকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সবরকম প্রথা মেনে বাংলায় স্বাধীনতা দিবস পালিত হবে। তবে কেন্দ্রের নির্দেশ মেনে নয়।

স্বাধীনতা দিবস উদযাপন নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত বজায় থাকল। কেন্দ্রের নানাবিধ নির্দেশিকা রাজ্যের স্কুলগুলি মানবে না। ফলে বাংলার স্বাধীনতা দিবস পালন নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সবরকম প্রথা মেনে বাংলায় স্বাধীনতা দিবস পালিত হবে। তবে কেন্দ্রের নির্দেশ মেনে নয়।

স্বাধীনতা দিবস পালন নিয়ে টুইটে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করে নিজেদের অবস্থান আগেই জানিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুইটে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় সব স্কুল স্বাধীনতা দিবস পালন করবে। তবে নিজের মতো করে।

মমতা টুইটে লিখেছেন, প্রতিবছরের মতো এবারও সকলে মিলে স্বাধীনতা দিবস পালন করবে। আমি নিজে তাতে অংশ নেব। দেশের সমস্ত বীর শহিদদের আমরা শ্রদ্ধা জানাই। তবে বিজেপি-ঘেঁষা কিছু সংবাদমাধ্যম ভুল তথ্য পরিবেশন করছে। তা বন্ধ হোক। বাংলায় সকলের স্বাধীনতা দিবস পালনের পূর্ণ অধিকার রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের নির্দেশিকা না মানার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে তিনি ব্যাখ্যা করেছেন। তবে বাংলা যে নিজের মতো করে স্বাধীনতা দিবস পালন করবে তা এদিন মুখ্যমন্ত্রীর টুইট বার্তায় স্পষ্ট হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+