দেবাঞ্জন কাণ্ডের জের! আজ বন্ধ রাজ্যের সব বেসরকারি টিকাকরণ কেন্দ্র, গাইড লাইন ঠিক করবে কেন্দ্র
দেবাঞ্জন কাণ্ডের জের! আজ বন্ধ রাজ্যের সব বেসরকারি টিকাকরণ কেন্দ্র, গাইড লাইন ঠিক করবে কেন্দ্র
দেবাঞ্জন কাণ্ডের েজর। আজ রাজ্যের সব বেসরকারি টিটাকরণ ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। টিকা নিয়ে আজ জরুরি বৈঠকে বসবে রাজ্যের স্বাস্থ্য দফতর। টিকাকরণ নিয়ে জরুরি বৈঠক করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানেই টিকাকরণ নিয়ে নতুন গাইড লাইন তৈরি করা হবে। এবং তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বন্ধ টিকাকরণ
বন্ধ টিকাকরণ। আজ রাজ্যে কোনও বেসরকারি উদ্যোগে করোনা িটকা করণ হবে না। কসবা ভুয়ো টিকাকাণ্ডের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি এবং বেসরকারি সব হাসপাতালে চলবে করোনার টিকাকরণ ।

দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্প
ভুয়ো আইএএস অফিসার সেজে কসবা সহ একাধিক জায়গায় ভুয়ো টিকাকরণ ক্যাম্প চালিয়েছিলেন দেবাঞ্জন দেব। তাঁকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য আসতে শুরু করেছে। দেবাঞ্জনের কসবার ক্যাম্প থেকে যে ভায়াল গুলি উদ্ধার হয়েছে সেগুলি ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠানো হয়েছে। পাউডারের সঙ্গে জল মিশিয়ে তৈরি করা হয়েছিল সেই ওষুধ।

স্বাস্থ্য দফতরের বৈঠক
করোনার টিকাকরণ নিয়ে আজ স্বাস্থ্য দফতরে জরুরি বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে নতুন করে করোনার টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই টিকাকরণে গাইডলাইন ঠিক করবে রাজ্য সরকার। তার পরে করোনা টিকাকরণে গাইড লাইন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী
দেবাঞ্জনের তিন সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জেরা করে একের পর এক তথ্য প্রকাশ্যে এসেছে। দেবাঞ্জনের এই টিকাকরণ ক্যাম্পে টিকা নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। িতনি অসুস্থ হয়ে পড়েন গত শনিবার। তাঁর পেটে ব্যাথা এবং ডিহাইড্রেশন দেখা দিয়েছিল। রক্তচাপ কমে গিয়েছিল।












Click it and Unblock the Notifications