উচ্চ মাধ্যমিকে এবার সবাই পাশ! 'মানবিক' সরকারের হয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থেকে জেলাজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী অকৃতকার্য হন তাঁদের বিক্ষোভ শুরু হয়। কোথায় স্কুল ভাঙচুর করা হয় তো আবার কোথাও রাস্তা অবরোধকে কেন্দ্র করে ব্যাপক
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থেকে জেলাজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী অকৃতকার্য হন তাঁদের বিক্ষোভ শুরু হয়। কোথায় স্কুল ভাঙচুর করা হয় তো আবার কোথাও রাস্তা অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, যেখানে পরীক্ষা নেওয়া হল না সেখানে কীসের ভিত্তিতে ফেল করানো হচ্ছে। আর এই দাবিতে ফলাফল প্রকাশের পর থেকে ব্যাপক উত্তেজনা তৈরি পরে।এই অবস্থায় চরম অস্বস্তিতে পড়ে নবান্ন।

৩১শে জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক নিয়ে তৈরি হওয়া সমস্ত জটিল্পতা কাটানোর নির্দেশ দেওয়া হয়। সেই মতো আজ সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বড় ঘোষণা করা হল। এতে উপকৃত হবেন কয়েক হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস। সেই সাংবাদিক বৈঠকেই ১০০ শতাংশ পড়ুয়াকে এবার উচ্চ মাধ্যমিকে পাশ করয়ে দেওয়ার ঘোষণা করা হয়।
শধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠকে মহুয়া দাস আরও বলেন, আমাদের সরকার মানবিক সরকার। আর তাই সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিওয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয়, করোনার অবস্থা ভেবে চিনতে এবার পরীক্ষা নেওয়া হয়নি। আর সবদিক ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
উল্লেখ্য, এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯৭ শতাংশ। আর এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ। এই অবস্থায় তড়িঘড়ি মহুয়া দাসকে নবান্নে তলব করা হয়। খোদ মুখ্যসচিব এই বিষয়ে হস্তক্ষেপ করেন। কেন ফেল এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা হঅয় পর্ষদ সভাপতির কাছ থেকে। এরপর নবান্নের তরফে জানানো হয় যে দদ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা হয়।
শুধু তাই নয়, সমস্ত বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য শোনার নির্দেশ দেওয়া হয়। স্কুল গুলিকে তা শুনে রিপোর্ট দেওয়ার কথা বলা হয় সংসদকে। শুধু তাই নয়, জেলাশাসককে এই বিষয়ে অভিযোগ শুনে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই মতো সমস্ত রিপোর্ট জমা পড়ে। সুস্ত দিক খতিয়ে দেখার পরেই উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য সমস্ত পড়ুয়াকে পাশ করয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নয়া এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। এদিন সাংবাদিক বৈঠকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়।
মহুয়া দাস জানান, যথেষ্ট বিজ্ঞান সম্মত ভাবে এই বিষয়টি করা হয়েছে। এখানে কোনও ত্রুটি নেই। শুধু তাই নয়, সমস্ত বিষয়ে স্কুলগুলিকে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হিয়েছিল। সেই মতো স্কুলগুলি নয়া মূল্যায়ন পদ্ধতিতে নম্বর পাঠায়। কিন্তু কোথায় সমস্যা মনে হলে সংসদের তরফে দ্রুত স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখার পরেই চূড়ান্ত নম্বর দেওয়া হয়।
অন্যদিকে সংসদ সভাপতি তিনি আরও জানান যে, অনেক পড়ুয়ার প্রাপ্ত নম্বর এক সংখ্যাও পেরোয়নি। এমনকি প্র্যাকটিক্যালে শূন্য পেয়েছেন অনেকেই। স্বাভাবিক ভাবেই মূল্যায়ন করতে গিয়ে পাশ করানো যায়নি তাঁদের। তবে দেরিতে হলে পাশ করানোর সিদ্ধান্তে স্বস্তি পড়ুয়াদের।
তবে শিক্ষাবিদদের একাংশের মতে, এই বিষয়ে আগামিদিনে প্রতিযোগিতা আরও বাড়বে। তবে ভালো-খারাপ পড়ুয়াদের আলাদা করে দেখা যাবে না বলেও দাবি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications