রাজভবনে সর্বদল বৈঠক পিছিয়ে হবে ২১ জানুয়ারি!

রাজভবনে সর্বদল বৈঠক পিছিয়ে হবে ২১ জানুয়ারি!

রাজভবনে সর্বদল বৈঠকের দিন বদল। সর্বদল বৈঠক এর দিন পরিবর্তন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী একুশে জানুয়ারি বিকেল চারটে নাগাদ সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।

রাজভবনে সর্বদল বৈঠক পিছিয়ে হবে ২১ জানুয়ারি!

রাজ্যপালের ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পাশাপাশি, দিল্লিতে পূর্বপরিকল্পিত কর্মসূচি থাকার জন্য বিরোধী দলনেতা আব্দুল মান্নান উপস্থিত হতে পারবেন না। অন্যদিকে কেরলে কেন্দ্রীয় কমিটির বৈঠকে থাকতে হবে বলে রাজভবন যেতে পারবেন না বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। সেইবিষয়ে রাজভবনকে বাম-কংগ্রেস উভয়পক্ষই অবগত করে।‌

সূত্রের খবর, তারপরেই বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ফোন করেন রাজ্যপাল। সেখানে মান্নান রাজ্যপালকে দিনবদলের আর্জি জানান।

স্বাভাবিকভাবেই তিনপক্ষ উপস্থিত না হলে এই ধরনের সর্বদল বৈঠক এর গুরুত্ব থাকবে না। সেই জায়গা থেকেই সর্বদল বৈঠক দিন ১৭ জানুয়ারির বদলে ২১ জানুয়ারি করেছেন রাজ্যপাল।

মূলত, গণপিটুনি রোধ বিল এবং তপশিলি জাতি-উপজাতি কমিশন বিল নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার জন্যই রাজ্যপাল এই সর্বদল বৈঠক ডেকেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+