সময় এলেই বিরোধী ঐক্যের ঝড়ে উড়ে যাবে মোদী সরকার! ভবিষ্যদ্বাণী মমতার

সময় এলেই বিরোধী ঐক্যের ঝড়ে উড়ে যাবে মোদী সরকার! নবান্নে বসে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

বাংলা থেকে ৩৫ টি আসন জয়ের টার্গেটও বেধে দিয়েছেন অমিত শাহ। শুধু তাই নয়, ৩০০ এরও বেশি আসন গোটা দেশ জুড়ে পাওয়ার টার্গেট নিয়েছে বিজেপি। আর সেই লক্ষ্যেই নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে বিরোধীদের অবস্থান নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা।

২০০ টিরও বেশি আসন পাবে না বিজেপি

যদিও ইতিমধ্যে শরদ পাওয়ার, নীতীশ কুমারের উদ্যোগে একজোট হতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের অবস্থান নিয়ে একটা জল্পনা রয়েছেই। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর মত, কিছু সময়ে নিস্তব্ধতা অনেক কিছু বলে দেয়।

শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোর কথা মতো দেশের সমস্ত বিরোধীদল একত্রিত ভাবে কাজ করছে। কথাও হচ্ছে রোজ। এমনকি বিরোধীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সময় এলেই বিরোধী ঐক্যের ঝড়ে উড়ে যাবে মোদী সরকার।

মমতা মতে, কিছুতেই ২০২৪ এ দিল্লিতে বিজেপিতে ক্ষমতায় ফিরবে না। এমনকি ২০০ আসনও বিজেপি পেরোবে না বলে এদিন দাবি করেন তৃণমূল নেত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে মমতা একযোগে শাহকে আক্রমণ করেন।

মোদী-শাহকে তীব্র আক্রমণ মমতার

বলেন, "২০২১ বিধানসভা নির্বাচনের আগে এখানেই বলত ২০০ পার। তবে দিল্লিতে এবার ২০০ পার হবে না। আর এরপরেই মমতা প্রশ্ন, কীভাবে হবে? কোন ম্যাজিশিয়ান করবে? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে সাফল্য পেতে অন্য পথ উবলম্বন করতে পারে বলে আশঙ্কা।

এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং সর্বোপরি প্রচুর টাকা, সবই ব্যবহার করবে বিজেপি। কিন্তু তাতেও বিজেপি কিছু করতে পারবে না বলেও এদিন মন্তব্য প্রশাসনিক প্রশাসনিক প্রধানের। অন্যদিকে ইলেকট্রিক মেশিন নিয়েও এদিন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বলেন, ভিভিপ্যাটের ব্যবহার যাতে বেশি করে হয় সেই দাবি জানানো হবে। কিন্তু বিজেপি তো কোনও কথা শোনে না বলেই আক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, মানুষ সব দেখতে পাচ্ছে। দুর্নীতি-কেলেঙ্কারির উর্ধে গিয়ে ভোট দেবে বলে মত বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+