RG Kar Hospital: আজ আট ঘণ্টা মিলবে না কোনও স্বাস্থ্য পরিষেবা, জেনে নিন বিস্তারিত

আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে আর রাজ্য জুড়ে ধর্মঘটে যাচ্ছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। আজ আট ঘণ্টা মিলবে না কোনও স্বাস্থ্য পরিষেবা, জেনে নিন বিস্তারিতপরিষেবা। এমনকী বাইরে নিজেদের ডিসপেনসারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক সংগঠন। কাজেই সকাল বেলা যদি মনে করেন হাসপাতালে চিকিৎসা না পেলে পাড়ার কোনও ডাক্তারকে পেয়ে যাবেন। সেটা কিন্তু হবে না এবার।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সব সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ওয়েস্টবেঙ্গল। আরজির হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার আজ থেকে সিবিআইয়ের হাতে। কলকাতায় আসছে সিবিআইয়ের বিশেষ টিম।

RG Kar Hospital

গতকালই কলকাতা পুলিশের সিটের কাছ থেকে কেস ডায়রি সহ যাবহতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলেছে সিবিআই। দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম আসছে। তারা সব কিছু খতিয়ে দেখবেন। আগামী তিন সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে হাইকোর্টে। সেসময় তদন্তের গতি প্রকৃতি সহ যাবতীয় তথ্য পেশ করতে হবে তদন্তকারীদের।

এদিকে নির্যাতিতার অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন জারি রেখেছে জুনিয়র ডাক্তাররা। তাতে সামিল হয়েছে নাগরিক সমাজও। সেই সঙ্গে চিকিৎসক সংগঠনও আন্দোলনে সামিল হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগও তাঁরা করেছেন। আরজিক হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন চিকিৎসকরা। কোন প্রভাবশালীর বলে ডাক্তার সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে কার্যত ত্রাস তৈরি করেছিলেন জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের মধ্যে।

রাজ্যের সব সরকারি হাসপাতালে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে চিকিৎসক সংগঠন। সকাল থেকেই আরজি কর হাসপাতাল সহ শহরের সব সরকারি বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধ রয়েছে। খোলেনি কোনও টিকিট কাউন্টারও।

কলকাতা থেকে জেলা সর্বত্র সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। কিন্তু বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়নি। তবে রোগীরা আসতে শুরু করেছেন। কিন্তু হাসপাতালের এসেও লাইনে দাঁড়িয়ে রয়েছেন কখন কাউন্টার খোলা হবে বা খোলার চেষ্টা করা হবে সেটাও জানা নেই। অনেকেই জানেন না চিকিৎসকদের এই ধর্মঘটের কথা। ফলে ভোর থেকে এসে লাইন দিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+