Heavy Rain Alert: ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, আরও প্রবল দুর্যোগ? রইল পূর্বাভাস
Heavy Rain Alert: একেবারে কলকাতার কাছেই গভীর নিম্নচাপ তৈরি। যার প্রভাবে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায়। প্রবল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাসে (West Bengal Weather Update) জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
শুধু তাই নয়, কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে শুক্রবার প্রায় ভোররাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির (Heavy Rain Alert) ফলে বহু জায়গায় জল জমে গিয়েছে। সমস্যার মধ্যে সাধারণ মানুষ। বহু জায়গায় জলবন্দি অবস্থা কার্যত,

Heavy Rain Alert: গভীর নিম্নচাপের ফলে বৃষ্টি
একেবারে কলকাতার কাছেই গভীর নিম্নচাপ। আর তার জেরেই শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি (Heavy Rain Alert) হয়ে চলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে গভীর এই নিম্নচাপ। আর তা সরতে সরতে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। তবে আজ রবিবার কোনও ভাবেই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। একই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Heavy Rain Alert: বইতে পারে ঝোড়ো হাওয়া
এছাড়াও বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain Alert) হতে পারে বলেও আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার কথাও বলা হয়েছে। বাংলার এলাধিক জেলায় প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Heavy Rain Alert: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
উপকূল সংলগ্ন এলাকায় হাওড়ার গতিবেগ বেশি থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে আজ রবিবার পর্যন্ত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা আছে। আর এর ফলে পশ্চিমবঙ্গ উপকূল, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের (Heavy Rain Alert) ।
Heavy Rain Alert: বৃষ্টি হবে উত্তরবঙ্গেও
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert) দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ
রবিবার বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে।












Click it and Unblock the Notifications