রাজীব কুমার মামলায় শনিবার শুনানির সম্ভাবনা আলিপুর আদালতে

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন মামলার আইনি নোটিশ পেল সিবিআই।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন মামলার আইনি নোটিশ পেল সিবিআই। আগামীকাল দুপুর ১২ টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আলিপুর জেলা আদালতে।

রাজীব কুমার মামলায় শনিবার শুনানির সম্ভাবনা আলিপুর আদালতে

সারদা মামলায় আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা নিয়ে দ্বারস্থ হন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। একটি মামলা দায়ের হয় আলিপুর দায়রা আদালতে বৃহস্পতিবার সেই মামলায় রক্ষাকবচ পাননি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। আদালত স্পষ্ট করে, রাজীব কুমার দোষী হলে তাকে গ্রেফতার করতে কোন গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নেই।

পাশাপাশি, আলিপুর আদালতের বিচারক সুব্রত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, রাজীব কুমারকে জেরা করে যদি সিবিআই মনে করে সে আদালত গ্রাহ্য অপরাধ করেছে তাহলে নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেফতারি করতেই পারে সিবিআই। তার জন্য কোনও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। নিম্ন আদালতের অনুমতিরও দরকার নেই সিবিআইয়ের।

অন্য মামলাটি বিচারাধীন আলিপুর জেলা আদালতে। এই মামলায় আগাম জামিনের আবেদন করে কলকাতার প্রাক্তন নগর পাল। আজ এই মামলারই আইনী নোটিশ পায় সিবিআই। আগামীকাল দুপুর ১২ টায় এই মামলার শুনানির জন্য ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, রাজীব কুমারের মামলা বারাসাত আদালত থেকে ফেরার পরই এই দুটি মামলা দায়ের করে সিবিআই। দুটি মামলার ক্ষেত্রেই রাজীবের আবেদনের ভিত্তিতে মামলা গ্রহণ করে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+