বাবুলের বিরুদ্ধে মহুয়ার এফআইআর খারিজ, সত্যের জয় হয়েছে, প্রতিক্রিয়া বিজেপি সাংসদের

বাবুলের বিরুদ্ধে মহুয়ার FIR খারিজ, সত্যের জয় হয়েছে প্রতিক্রিয়া বিজেপি সাংসদের

বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। আলিপুর আদালত সেই এফআইআর খারিজ করে দিয়েছে। একটি চ্যানেলে টক শোয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস সাংসদকে নিয়ে এমন কিছু মন্তব্য বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় করেছিলেন যা নারীর সম্মানহানিকর অভিযোগ করে আলিপুর আদালতে এফআইআর করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদালতের রায় শোনার পর বাবুল বলেছেন সত্যের জয় হয়েছে।

মহুয়ার এফআইআর খারিজ

মহুয়ার এফআইআর খারিজ

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর এফআইআর খারিজ করে দিল আলিপুর আদালত। আজ কোর্টের বিচারক জানিয়েছেন যে ধারায় মামলা দেওয়া হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে তা খারিজ করা হল। আদালতের এই রায়ে অনেকটাই স্বস্তি পেলেন বিজেপি সাংসদ।

বাবুলের বিরুদ্ধে এফআইআর

বাবুলের বিরুদ্ধে এফআইআর

টেলিভিশন টক শোয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। এই নিয়ে প্রবল আপত্তি জানিয়ে মহুয়া মৈত্র আলিপুর থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। পুলিস ৫০৯ ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। গ্রেফতারি এড়াতে বাবুল আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে সাংসেদের মামলা শোনার জন্য পৃথক বেঞ্চ তৈরি হয়।

সত্যের জয় হয়েছে

সত্যের জয় হয়েছে

আলিপুর আদালতের রায় শোনার পর বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জানিয়েছেন সত্যের জয় হয়েছে। তবে এই নিয়ে আর বেশি কিছু বলতে চাননি তিনি। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। বাবুলের এই মামলা মুক্তি বিজেপি শিবিরে অনেকটাই রেহাই দেবে। যদিও মহুয়া মৈত্রের পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একুশ টার্গেট

একুশ টার্গেট

ইতিমধ্যেই একুশের ভোটকে টার্গেট করে আক্রমণের অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। পুজোর আগেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ আসছেন না বলে জানিয়েছেন। তিনি বিহারের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত থাকবেন বলেই বাংলা সফর আপাতত বাতিল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+