দহনজ্বালা থেকে আপাত মুক্তির পুর্বাভাস, আকাশ কালো করে বৃষ্টি নামল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

চারদিন ধরে হাঁসফাঁস গরম থেকে অবশেষে মুক্তির খবর এল। দুপুর গড়িয়ে বিকেল নামতেই কালবৈশাখীর বৃষ্টি ভাসাল শহরতলির জেলাগুলিকে।

চারদিন ধরে হাঁসফাঁস গরম থেকে অবশেষে মুক্তির খবর এল। দুপুর গড়িয়ে বিকেল নামতেই কালবৈশাখীর বৃষ্টি ভাসাল শহরতলির জেলাগুলিকে। সেইসঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাভাস সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আলিপুর হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী মহানগর কলকাতা ও হাওড়া জেলাতে কালবৈশাখী আছড়ে পড়ার সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। শনিবার থেকেই পারদ ক্রমশ ঊর্ধ্বমূখী হয়ে উঠেছিল রাজ্যে। মঙ্গলবার তো মাত্রাতিরিক্ত গরম ছিল। তবে দুপুর গড়াতেই বৃষ্টি নামল হুগলি, নদিয়া-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

দহনজ্বালা থেকে আপাত মুক্তির পুর্বাভাস, আকাশ কালো করে বৃষ্টি নামল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

সুখবর রয়েছে আরও, শুধু মঙ্গলবার নয়, বুধ, এমনকী বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার থেকে উত্তরপ্রদেশ ঘূর্ণাবর্ত রয়েছে। ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তারই প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা। এদিন থেকেই কলকাতা-সহ শহরতলির আকাশে ঢুকছে আর্দ্র বায়ু। সেই বাতাসই ঝড়ের সঞ্চার ঘটাচ্ছে।

এদিন দুপুরের পর কয়েকটি জেলায় মেঘ কালো করে বিক্ষিপ্ত বৃষ্টি শান্তির পরশ এনেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+