পুজোর আসরে বর্ষাসুর! মাটি হবে না তো উৎসব, কী বলছে হাওয়া রিপোর্ট

নিম্নচাপের জেরেই এবার পুজোর আনন্দ মাটি হতে পারে। বঙ্গোপসাগরে বাসা বাঁধা নিম্নচাপ এবার ভ্রুকুটি হয়ে দেখা দিয়েছে। দেবী পক্ষের সূচনাকালও সেই বার্তা দিয়ে রাখল।

এবার পুজোয় 'বর্ষাসুরে'র দাপট অব্যাহত থাকবে! পঞ্চমী থেকে কলকাতায় প্রবল বৃষ্টির পূর্বভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুধু কলকাতাই নয়, সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এবার পুজো ভাসাতে পারে বৃষ্টি। এমনকী সপ্তমীর পর থেকে বৃষ্টি প্রবল আকার নিতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির অশনি সংকেত।

পুজোর আসরে বর্ষাসুর! মাটি হবে না তো উৎসব, কী বলছে হাওয়া রিপোর্ট

এবার দুর্গাপুজো অনেকটাই এগিয়ে এসেছে। সেপ্টেম্বরেই পুজো শেষ। এই অবস্থায় পুজোর মুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে বাসা বেধেছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরেই এবার পুজোর আনন্দ মাটি হতে পারে। বঙ্গোপসাগরে বাসা বাঁধা নিম্নচাপ এবার ভ্রুকুটি হয়ে দেখা দিয়েছে। দেবী পক্ষের সূচনাকালও সেই বার্তা দিয়ে রাখল।

বুধবার ভোর থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামে। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। অঝোর ধারায় বর্ষণের সাক্ষী থেকেছে মহানগর কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ঘাঁটি গেড়েছে এই নিম্নচাপ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, এই বৃষ্টি চলবে বৃহস্পতিবারও। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পঞ্চমীর দিন থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। পুজোর মধ্যেও আবহাওয়া পরিষ্কার হওয়ার লক্ষণ নেই। হাওয়া অফিসের এই পূর্বাভাসে স্বভাবতই মনমরা পুজোপ্রেমীরা।

মহালয়ার দিন থেকেই উধাও শরতের নীল আকাশ। আকাশে কালো মেঘের দাপট ছিল দিনভর। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাকালেও সেই অন্ধকার দূর হল না। এখন পুজো কেমন কাটে- পুরোটাই প্রকৃতির মর্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+