গ্রেফতার করে সংগ্রাম থামানো যাবে না, আদালতে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন অলীক
সংগ্রাম চলছে, সংগ্রাম চলবেই। আমাদের সংগ্রাম গ্রেফতার করে বন্ধ করা যাবে না। বারুইপুর আদালতে তোলার সময়েই ভাঙড় আন্দোলনের নেতা উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন।
সংগ্রাম চলছে, সংগ্রাম চলবেই। আমাদের সংগ্রাম গ্রেফতার করে বন্ধ করা যাবে না। বারুইপুর আদালতে তোলার সময়েই ভাঙড় আন্দোলনের নেতা উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। তিনি এদিন পুলিশের সামনে দাঁড়িয়েই বলেন, গ্রেফতার করে গণ আন্দোলন থামিয়ে দেওয়া যায়নি, যাবেও না। আমাদের সংগ্রাম চলবে।

এদিন সংগ্রামের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করার পাশাপাশি তাঁর জীবনহানি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তী। ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের মুখ তিনি। তাই শাসক ভেবেছে, তাঁকে গ্রেফতার করলেও আন্দোলন থেমে যাবে, তা সম্ভব নয়। এমনকী তিনি না থাকলেও আন্দোলন একইভাবে এগিয়ে যাবে বলে বিশ্বাস তাঁর।
শনিবার অলীক চক্রবর্তীকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর আদালত। তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তাঁকে মোট ৬৭টি মামলায় অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার গভীর রাতেই ভুবনেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে বারুইপুরে আনা হয়ে সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে। শনিবার আদালত চত্বর কঠোর নিরাপত্তায় মুড়ে বারুইপুর আদালতে তোলা হয় তাঁকে। তার আগে মেডিকেল টেস্ট করানো হয়। এদিন বারুইপুর আদালতের বাইরে বিক্ষোভ দেখায় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি।












Click it and Unblock the Notifications