পুলিশের সঙ্গে কলেজ স্টিটে খন্ডযুদ্ধে জড়ালেন পড়ুয়ারা, আনিস মৃত্যু-কাণ্ড উত্তাল কলকাতা
ছাত্রনেতা আনিসের মৃত্যুর ঘটনায় উত্তাল কলকাতা। আনিসকাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা। গত কয়েকদিন কেটে গেলেও এখনও আনিস-কাণ্ডের মৃত্যু রহস্য কাটেনি। তবে রহস্যে ক্রমশ জড়িয়ে পড়ছে পুলিশ। তবে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিত
কলেজ স্ট্রিটে পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে খন্ডযুদ্ধ। যা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। যদিও মুহূর্তে কলকাতা পুলিশের বিশাল ফোর্স ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকারীদের উপর। একের পর এক আন্দোলনকারীকে গ্রেফতার করতে থাকে। আনিস খানের দোষীদের শাস্তির দাবিতে যে মিছিল বার হয়েছিল তা মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আনিস কান্ডের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল কলকাতা। এখনও আনিস-কাণ্ডের মৃত্যু রহস্য কাটেনি। তবে রহস্যে ক্রমশ জড়িয়ে পড়ছে পুলিশ। তবে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছেই পড়ুয়াদের। সোমবারের পর আজ মঙ্গলবারও পথে নামে পড়ুয়ারা। আনিস-কাণ্ডের প্রতিবাদে এদিন বিশাল মিছিল শুরু হয় আলিয়া বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদের।
পার্ক সার্কাস থেকে মহাকরণ পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। সেই মতো মিছিল শুরু হলেও মৌলালিতে এসে তা ছত্রভঙ্গ হয়ে পড়ে। কার্যত পুলিশের চোখে সম্পূর্ণ ভাবে ধুলো দিয়ে অন্য পথে হাঁটতে শুরু করে। প্রথমে ঠিক ছিল পার্ক সার্কাস থেকে এই মিছিল শুরু হয়ে ডোরিনা ক্রসিং হয়ে মহাকরণ পৌঁছবে।
কিন্তু মৌলালিতে এসেই কার্যত পুলিশের নিয়ন্ত্রনের বাইরে চলে যান পড়ুয়াদের এই মিছিল। হঠাত করেই পুলিশের ব্যারিকেড ভেঙেই শিয়ালদহ ব্রিজের দিকে হাঁটতে শুরু করে বিশাল মিছিল। আর তা আটকানোর চেষ্টা করা হলেও কার্যত তা ঠেকাতে সম্পূর্ণ ভাবে ব্যথ হয় পুলিশ আধিকারিকরা। আর তা নিয়েই আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। একটা সময়ে শিয়ালদহ ব্রিজের উপরেই বসে পড়েন বিক্ষোভকারীদের।
তাঁদের দাবি, আটকানোর চেষ্টা করা হচ্ছে। আর তা কোনও বাধাই তাঁদের ঠেকাতে পারবে না। যে কোনও মুহূর্তে তাঁরা মহাকরণ পৌঁছবেন বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। তবে এই মিছিলের জেরে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে যায় শিয়ালদহ, মৌলালির মধ্যে যান চলাচল। তবে এই অবস্থায় পুলিশের আরও ফোর্স মোতায়েন করা হয় পুলিশের তরফে। কার্যত সমস্ত ব্যারিকেড ভেঙেই মহাকরণ পর্যন্ত এগতে থাকে এই মিছিল।
কিন্তু তা কলেজ স্ট্রিটে পুলিশের তরফে আটকে দেওয়া হয় নতুন করে। আর সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। এই ঘটনার জেরে কলকাতা জুড়ে তীব্র যানজট তৈরি হয়। অবস্থা ক্রমশ আয়ত্তের বাইরে চলে যেতে থাকে। আর এই অবস্থায় বসে থাকা আন্দোলনকারীদের উদ্দেশ্যে দ্রুত ঝাঁপিয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। পুরো মিছিল ভেঙে দেওয়া হয়।
শুধু তাই নয়, একের পর এক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়।
এই মুহূর্তে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে কলেজস্ট্রিট চত্বর। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আন্দোলন চলবে। পুলিশ তা থামাতে পারবে না।












Click it and Unblock the Notifications