West Bengal Weather News: আজও ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়? রইল আবহাওয়ার খবর
West Bengal Weather News: বৃষ্টি কমলেও আজ শুক্রবার সকাল থেকে একেবারে মেঘলা আকাশ। গত দুদিন কখনও হালকা তো কখনও ভারী বৃষ্টিতে লাগাতার ভিজেছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টি হয়েছে।
পুজোর মুখে (Durga Puja 2024) এই বৃষ্টিতে ক্রমশ আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছিল। এই অবস্থা কি কিছুটা কাটল? ধীরে ধীরে আকাশ পরিস্কার হচ্ছে? এক নজরে দেখে নিন বাংলার আবহাওয়ার আপডেট। কেমন থাকবে কলকাতার আবহাওয়া (West Bengal Weather News) ?

West Bengal Weather News: এক নজরে কলকাতার আবহাওয়া
গত দুদিনে একেবারে রাতভর বৃষ্টি হয় কলকাতা সহ সংলগ্ন এলাকাতে West Bengal Weather News:। যার জেরে শহরের একাধিক জায়গায় জল জমে যায়। চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও আজ শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। কখনও কখনও রোদেরও দেখা মিলছে। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার প্রধানত আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তেমনটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
West Bengal Weather News: পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত?
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে বলেও পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে আঘামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বিশেষ করে আজ শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
West Bengal Weather News: উত্তরে বৃষ্টির আশঙ্কা জোর
উৎসবের মরশুমে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা বদল ঘটলেও উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কোচবিহারে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এমনকি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। একই ভাবে শনিবার থেকে উত্তরের জেলাতেও আবহাওয়ার পরিবরত্ন হতে শুরু করবে।
সামনেই দুর্গাপুজো। আর তার আগে এমন বৃষ্টিপাত রীতিমত ভয় ধরাচ্ছিল। এদিনের হাওয়া অফিসের পূর্বাভাসে কিছুটা হলেও স্বস্তি। তবে তা বেশিদিনের নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications