Cyclone Dana Alert In West Bengal: সাইক্লোন দানা বাংলায় তাণ্ডব চালাবে? সতর্ক থাকতে কেন বলছেন মুখ্যমন্ত্রী?

Cyclone Dana Alert In West Bengal: সামনেই কালীপুজো (kali Puja 2024)। আর তার আগে ফের বড়সড় দুর্যোগের আশঙ্কা৷ ধেয়ে আসছে সাইক্লোন 'দানা' (Cyclone Dana) । তবে আগামীকাল রবিবার অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘুর্নাবর্ত তৈরি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। আর তা আরও শক্তি পাকিয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে ইঙ্গিত।

তবে এই ঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে তা এখনও স্পষ্ট নয়, তবে অন্ধ্র, ওড়িশা উপকূল হয়ে এই ঝড় বাংলাদেশের দিকে বাঁক নিতে পারে বলে মনে করা হচ্ছে (Cyclone Dana Alert In West Bengal) ।

Cyclone Dana Alert In West Bengal

এক্ষেত্রে বাংলায় সাইক্লোনের প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা। তবে এখনই এই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা হচ্ছে না হাওয়া অফিসের তরফে। তবে পুরো পরিস্থিতির উপর আলিপুর হাওয়া অফিসের তরফে নজর রাখা হচ্ছে।

Cyclone Dana Alert In West Bengal: বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়

ইতিমধ্যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি (Rain Forecast) শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে বৃষ্টির হতে পারে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতে হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করেছে।

Cyclone Dana Alert In West Bengal: বৃষ্টির পরিমান আরও বাড়বে

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির কথা বলা হয়েছে। সব মিলিয়ে কালীপুজোর আগে ব্যাপক দুর্যোগের মধ্যে পড়তে চলেছে বাংলা

Cyclone Dana Alert In West Bengal: সতর্ক নবান্ন

সাইক্লোন 'দানা' ঠিক কোন দিকে আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়। নজর রাখছেন আবহাওয়াবিদরা। এমনকি নবান্নের তরফেও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে রাজ্য‌ প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই খবর। এমনকি দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর রাখছেন বলে বাংলা এক প্রকাশিত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

আর সেখানের খবর অনুযায়ী, বিপর্যয় মোকাবিলা দফতর সহ সংশ্লিষ্ট সব দফতরকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক প্রধান। এমনকি অবস্থা অবস্থা বুঝে যাতে আগাম ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টিও নবান্নের তরফে আধিকারিকদের বলা হয়েছে বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+