মদ্যপ যুবকের তলোয়ারের এক কোপে হাত থেকে বিচ্ছিন্ন পুলিশকর্মীর কব্জি!

মদ্যপ যুবকের তলোয়ারের কোপ পুলিশের হাতে। কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল পুলিশকর্মীর হাত। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বারিকুলে।

বাঁকুড়া, ১৪ ফেব্রুয়ারি : মদ্যপ যুবকের তলোয়ারের কোপ পুলিশের হাতে। কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল পুলিশকর্মীর হাত। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বারিকুলে। আক্রান্ত পুলিশ কর্মীর নাম রবিলোচন শীট। তরেয়াল নিয়ে মদ্যপ যুবক সরাসরি আঘাত করে রবিলোচনের হাতে। প্রায় বিছিন্ন হয়ে যাওয়া হাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গ্রেফতার করা হয়েছে মদ্যপ যুবক সুশান্ত কিস্কুকে।

পুলিশের কাছে খবর আসে সুশান্ত কিস্কু নামে এক যুবক তলোয়ার নিয়ে তাণ্ডব চালাচ্ছে এলাকায়। বারিকুলে আতঙ্খ ছড়িয়েছে প্রকাশ্যে তরোয়াল নিয়ে মদ্যপ যুবক তাণ্ডব চালানোয়। পরিস্থিত নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কর্মী রবিলোচনই পড়লেন বিপাকে। সুশান্ত কিস্কু তরোয়ালের কোপ বসিয়ে দিলেন পুলিশ কর্মীর হাতেই। এরপরই অন্যান্য পুলিশকর্মীদের হতে ধরা পড়ে যায় সে।

মদ্যপ যুবকের তলোয়ারের এক কোপে হাত থেকে বিচ্ছিন্ন পুলিশকর্মীর কব্জি!

হাতে তলোয়ারের কোপে রক্তে ভেসে যাতে থাকে ওই জায়গা। সঙ্গে সঙ্গে তাঁর হাতে বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। এদিকে কী কারণে ওই মদ্যপ যুবক তাণ্ডব চালায় এলাকায়, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে তার তাণ্ডব চালানোর কারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+