লক ডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবরে বসল মদের আসর

লক ডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবর এলাকায় বসল মদের আসর

লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মদের আসর রবীন্দ্র সরোবর থানা এলাকায়। চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক। দুইজনকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

লক ডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবর এলাকায় বসল মদের আসর

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লকডাউনের তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানা এলাকায় ২ নম্বর লেক ক্যাম্পের কাছে। সেখানেই মদের আসর বসেছিল আইন ভঙ্গ কারীর। তাদেরই তিনজনের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। হাতাহাতির মধ্যেই হঠাৎ করে টিঙ্কু নামে এক যুবক দেশি বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়। ঘটনায় গুলি বিদ্ধ হয় পিন্টু নামে এক যুবক।

পুলিশ জানিয়েছে, টিঙ্কু শীল, জয় দাস ও পিন্টু দাস নামের তিন যুবকের মধ্যেই বচসা বাঁধে। বাকিরা পলাতক।

থানা সূত্রের খবর, গুলির আওয়াজ শুনেই বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বাকিরা পালিয়ে গেলেও তাঁরা টিঙ্কু ও জয়কে আটকে রেখে খবর দেওয়া হয় রবীন্দ্র সরোবর থানায়। পুলিশ গিয়ে আহত পিন্টুকে হাসপাতালে পাঠায়। বাকি দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

ঘটনা তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। কি থেকেই বচসা, আর এই মদের আসরে কারা কারা ছিল তা জানতে ধৃত দের জেরা করছে পুলিস। গোটা ঘটনার টাই তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দেশি পিস্তলটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+