মমতার কথা রাখল মোদী সরকার! আরও ৩ মাস রাজ্যের মুখ্যসচিব হিসাবেই থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়
বিপুল ভোটে জয় পেয়ে বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই অবসর নেওয়ার কথা ছিল মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম ভরসার জায়গা। আর তাই তাঁর মেয়াদ বাড়াতে কেন্দ্রকে একের পর এক চিঠি দি
বিপুল ভোটে জয় পেয়ে বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই অবসর নেওয়ার কথা ছিল মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম ভরসার জায়গা। আর তাই তাঁর মেয়াদ বাড়াতে কেন্দ্রকে একের পর এক চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মুখ্যসচিব হিসাবে মেয়াদ বৃদ্ধি হল তাঁর। আপাতত ৩ মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির কথা জানান তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নিয়েছিলেন আলাপন। তার আগে স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন তিনি। গত ৮ মাস ধরে মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছেন আলাপন।
৩১ মে দীর্ঘদিনের কর্মজীবন থেকে অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছিলেণ যে ভাবে রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে তাতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য মানুষকেই তাঁর পাশে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়টিকে জানিয়েই কেন্দ্রকে চিঠি দেন মমতা।
আলাপন বন্দ্যোপাধ্যায়ের আরও ৩ মাস মেয়াদ বৃদ্ধি যাতে করা হয় সেই দাবি জানানো হয়।
জানা গিয়েছে, সেই প্রস্তাবে সায় দিল কেন্দ্র। সোমবার মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ''আমাদের মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে। আমফান ও কোভিডের সময় কাজ করেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা রয়েছে।
সুতরাং, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।'' কোনও আইএএস অফিসারের চাকরির মেয়াদ থাকে ৬০ বছর। মে মাসে আলাপনের ৬০ বছর বয়স হয়েছে। এর পরও তাঁকে মু্খ্যসচিব পদে রেখে দেওয়ার প্রস্তাব পাঠায় রাজ্য। কেন্দ্র তাতে স্বীকৃতি দিয়েছে।
নিয়ম অনুযায়ী, মুখ্যসচিবের যাতে মেয়াদ বৃদ্ধি করতে হয় তাহলে কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। সেই মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই আলাপনের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান মমতা। রাজ্যের সেই দাবিতে সিলমোহর দেয় কেন্দ্র।
সূত্রের খবর, সোমবার মুখ্যসচিব হিসেবে আলাপনের ৩ মাস মেয়াদ বৃদ্ধির সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আপাতত আগস্ট পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যসচিব থাকবেন।
এর আগেও রাজ্যে মুখ্যসচিবের মেয়দা বৃদ্ধি করার উদাহারণ রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ্য, স্বরাষ্ট্রসচিব এবং ,মুখ্যসচিব দুই পদেই সামলেছেন তিনি। গতবছর সেপ্টেম্বর মাসে তিনি মুখ্যসচিবের পদে বসেন। পশ্চিমবঙ্গ ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘদিন ধরেই প্রশাসনের সঙ্গে যুক্ত। হাওড়াতে জেলা শাসক হিসাবে কাজ শুরু।
এরপর আর পিছনে তাকাতে হয়নি। কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার হিসাবেও কাজ করেছেন আলাপন। রাজ্যের পরিবহণ, এমএসএমই সহ একাধিক দফতরে সচিব হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শুধু তাই নয়, সাময়িকভাবে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবেও কাজ করেছেন আলাপনবাবু। আর তাই করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কেই চান মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications