আলাপন ইস্যুতে ধাক্কা মোদী সরকারে! অবসরপ্রাপ্ত আমলাকে সরকারি পদ দিতে প্রয়োজন ভিজিল্যান্সের ছাড়পত্র

চ্যাপ্টার ক্লোজড! আলাপন ইস্যুতে এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জাতীয় রাজনীতিতে এখনও চর্চার বিষয় আলাপন বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন, নির্দেশিকা উপেক্ষা করে যেভাবে আলাপনবাবু অবসর নিয়ে মুখমন্ত্রীর উপদেষ্ট

চ্যাপ্টার ক্লোজড! আলাপন ইস্যুতে এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জাতীয় রাজনীতিতে এখনও চর্চার বিষয় আলাপন বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন, নির্দেশিকা উপেক্ষা করে যেভাবে আলাপনবাবু অবসর নিয়ে মুখমন্ত্রীর উপদেষ্টা হিসাবে কাজে যোগ দিয়েছেন তা কার্যত কেন্দ্রের কাছে বড় ধাক্কা।

আর তা থেকে শিক্ষা নিয়েই এবার আমলাদের অবসর নিয়ে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। চাকরি থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে নিয়ম আরও কঠিন করল সরকার।

ভিজিল্যান্সের ছাড়পত্র বাধ্যতামূলক

ভিজিল্যান্সের ছাড়পত্র বাধ্যতামূলক

আলাপন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা উপেক্ষা কার্যত কেন্দ্রের কাছে বড় ধাক্কা। আর সেদিক থেকে শিক্ষা নিয়েই একগুচ্ছ সিদ্ধান্ত। আমলাদের অবসরের পর নতুন চাকরি নেওয়ার ক্ষেত্রে নিয়ম আরও কঠিন করল কেন্দ্র। অবসরের পর চুক্তিভিত্তিক অথবা অন্য কোনরকম কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় ভিজিল্যান্সের ছাড়পত্র বাধ্যতামূলক। সরকারি বিভিন্ন দফতরে ইতিমধ্যে এই বিষয়ে চিঠিও পাঠিয়েছেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন।

নিয়মে রদবদল করা হল

নিয়মে রদবদল করা হল

অল ইন্ডিয়ান সার্ভিসের কর্মীরা অবসর নেওয়ার পর বিভিন্ন সংস্থার যোগ দেন। কখনও কখনও রাজ্যের বিভিন্ন উপদেষ্টা পদে যোগ দেন। এতদিন সেক্ষেত্রের কেন্দ্রের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু এবার থেকে অল ইন্ডিয়ান সার্ভিসের কর্মীদের অবসরের পর পুনর্নিয়োগ করতে ভিজিল্যান্সের ছাড়পত্র প্রয়োজন হবে। শুধু তাই নয়, অবসর গ্রহণের সময় যে নিয়োগ কর্তার অধীনে ওই আধিকারিক কাজ করতেন, তাদেরও ছাড়পত্র প্রয়োজন হবে। আর সেই ছাড়পত্র পাওয়ার পরেই সংশ্লিষ্ট কাজে যোগ দিতে পারবেন তাঁরা। আর ছাড়পত্র দেওয়া না হলে কিছুতেই সম্ভব হবে না।

কীভাবে আবেদন জানাতে হবে?

কীভাবে আবেদন জানাতে হবে?

এই বিষয়ে নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, অবসরের আগের ১০ বছর যে যে সংস্থায় অল ইন্ডিয়ান সার্ভিসের ওই কর্মী কাজ করেছেন সেই সমস্ত সংস্থার ছাড়পত্র নিতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে ছাড়পত্র দেওয়ার আবেদন জানাতে হবে। কিন্তু কেন এমন সিদ্ধান? মনে করা হচ্ছে বহু ক্ষেত্রে আধিকারিকের বিরুদ্ধে একাধিক আইনি অভিযোগ থাকে। ছাড়পত্র না নিয়ে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এবার তেমন কিছু হলে নিয়োগকারী সংস্থাকে আইনি বিষয় সামলাতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট আধিকারিককে অবসর গ্রহণের পর ১ বছর 'কুলিং অফ পিরিয়ড' পালন করতে হবে। অনেকেই সেই নিয়ম মানেন না। কিন্তু এবার থেকে সেই নিয়ম পালন করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ভিজিল্যান্স কমিশন। এ সংক্রান্ত নতুন নিয়ম আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

 বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে

বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে

নির্দেশিকাতে আরও কিছু নিরিষ্ট নিয়ম জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে , কোন পদে পুনর্নিয়োগ করা হচ্ছে তা বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানাতে হবে। যাতে সবাই সব কিছু জানতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+