কলাইকুণ্ডার বৈঠকে ছিলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি, কেন্দ্রের শোকজের জবাবে জানালেন আলাপন

কলাইকুণ্ডার বৈঠকে ছিলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি, কেন্দ্রের শোকজের জবাবে জানালেন আলাপন

কেন্দ্রের শোকজের জবাব দিলেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখেছেন, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি বেরিয়ে আসেন। গত কয়েকদিন ধরেই কলাইকুণ্ডার ইয়াস বৈঠক নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কলাইকুণ্ডার বৈঠকে উপস্থিত না থাকার জন্য শোকজ করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। একই শোকজের জবাব দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।

কলাইকুণ্ডা বৈঠক বিতর্ক

কলাইকুণ্ডা বৈঠক বিতর্ক

ইয়াস পরিস্থিতি নিেয় কলাইকুণ্ডা বিমানবন্দরে রিভিউ মিটিং ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে প্রথমে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সেখানে বিরোধী দলনেতা শুেভন্দু অধিকারী এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানানো হয়। তারপরেই সেই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা। তার পরিবর্তে ১৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে তিনি চলে আসেন। তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আলাপনকে শোকজ

আলাপনকে শোকজ

প্রধানমন্ত্রীর বৈঠকে কেন যোগ দেননি আলাপন বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে তাঁকে শোকজ নোটিস পাঠায় কেন্দ্র। বিপর্যয় মোকাবিলী আইনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও শোনা যাচ্ছিল। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকার কথা মুখ্যসচিবের কিন্তু তিনি সেটা করেননি। এইঅভিযোগে তাঁকে নোটিস পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

জবাব দিলেন আলাপন

জবাব দিলেন আলাপন

সেই শোকজের জবাব দিলেন রাজ্যের প্রাক্তনমুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, কলাইকুণ্ডার বৈঠকে ছিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি। মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করি, তাঁর নির্দেশ মেনে চলতে হয়। শুধু আলাপন বন্দ্যোপাধ্যায় নন চিঠির জবাব দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। অর্থাৎ শোকজের জবাবে জোড়া চিঠি গিয়েছে কেন্দ্রের কাছে।

আলাপনকে বদলি

আলাপনকে বদলি

কলাইকুণ্ডার বৈঠক থেকে ফিরে আসার দিনেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির নর্থব্লকে বদলি করা হয়। ৩১ মে সকাল ১০টার মধ্যে তাঁকে দিল্লিতে নর্থ ব্লকে রিপোর্ট করতে বলা হয়েছিল। এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বদলির নির্দেশ অমান্য করেই নবান্নে কাজে যোগ দেন তিনি। এবং মুখ্যসচিবের পদ ছেড়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন তিনি।

Recommended Video

স্টোরিজ অফ স্ট্রেংথ | Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+