মোদীর দলকে রুখতে মমতাই ভরসা, বলছেন যোগীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিজেপিকে রুখতে মমতাই বড় ভরসা। ২০১৯-এর নির্বাচনে বাংলাই রুখে দেবে মোদীকে। মমতার বাড়িতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

বিজেপিকে রুখতে মমতাই বড় ভরসা। ২০১৯-এর নির্বাচনে বাংলাই রুখে দেবে মোদীকে। মমতার বাড়িতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

মোদীর দলকে রুখতে মমতাই ভরসা, বলছেন অখিলেশ

দলের বাংলা শাখার সম্মেলন করতে কলকাতায় এসেছিলেন অখিলেশ যাদব। সঙ্গে ছিলেন, রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ এবং বিধায়ক আজম খান। সাক্ষাৎকার নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কোনও মন্তব্য না করলেও, ফিরে যাওয়ার পথে অখিলেশ যাদব বলেন, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা পাশে আছেন। তবে বিধানসভা ভোটের পর পুরভোটে গো-হারা হেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন আলোচনা হল সে বিষয়ে কোনও মন্তব্য করেননি অখিলেশ।

মোদীর দলকে রুখতে মমতাই ভরসা, বলছেন অখিলেশ

বিজেপিকে বাড়তে দেবেন না। বিজেপি থেকে সরে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দেন অখিলেশ যাদব। উত্তর প্রদেশে ভোটে ইভিএমে জালিযাতির অভিযোগ তুলে ২০১৯-এ ব্যালট পেপারে ভোটের দাবি তুললেন অখিলেশ।তাঁর মতে, যেখানে ব্যালট পেপারে ভোট হচ্ছে সেখানেই বিজেপি হারছে। আর যেখানে ইভিএমে ভোট হচ্ছে বিজেপি জিতছে। মন্তব্য অখিলেশের। এটাই মোদীর ডিজিটাল ইন্ডিয়া বলে কটাক্ষও করেছেন অখিলেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভাল কাজ করছেন বলে মন্তব্য করে অখিলেশ বলেন, যে ভাবে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, তাঁরা তার পাশে আছেন। ২০১৯ এ মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন বলেও মন্তব্য করেছেন অখিলেশ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নয়ন করছেন, তাতে বাংলার মানুষ মমতার পাশে আছেন।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে যখন অখিলেশ ও মূলায়মের লড়াই চলছিল, তখন অখিলেশের পাশেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গে অখিলেশের জোটকেও সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+