দলের অনুগত সৈনিক, পদত্যাগের প্রশ্নই নেই! ১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য মমতার মন্ত্রিসভার গুরুত্ব মন্ত্রীর
বাংলায় জুড়ে আগুন জ্বলতে শুরু করে! উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল নেতা-কর্মীরা। কোথায় রাস্তা আটকে চলে বিক্ষোভ কোথাও আবার ট্রেন অবরোধে নামেন কর্মীদের একাংশ। তবে এই ঘটনায় ব্যাপক আকার নেয় শুভেন্দু অধিক
প্রার্থী তালিকা প্রকাশের পরেই বাংলা জুড়ে আগুন জ্বলতে শুরু করে! উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল নেতা-কর্মীরা। কোথায় রাস্তা আটকে চলে বিক্ষোভ কোথাও আবার ট্রেন অবরোধে নামেন কর্মীদের একাংশ। তবে এই ঘটনায় ব্যাপক আকার নেয় শুভেন্দু অধিকারীর খাস তালুকে।

খোদ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে কার্যত অবরুদ্ধ করে বিক্ষোভে বসেন কর্মীরা। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যান মন্ত্রী।
এই অবস্থায় দলের বিরুদ্ধে গিয়ে কার্যত মুখ খোলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। উত্তেজিত তৃণমূল কর্মীদের শান্ত করে বলেন, আমি এই তালিকা দেখে মর্মাহত। শুধু তাই নয়, তাঁর মতে, আমি কমিটির সদস্যদের সঙ্গে ওয়ার্ড ধরে ধরে প্রার্থীতালিকা নিয়ে আলোচনা করেছিলাম। দু-দুবার বৈঠক করেছি।
কিন্তু যে তালিকা প্রকাশিত হয়েছে তা ঠিক নয় বলেও দাবি। আর এই অবস্থায় নির্বাচনে আহ্বায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানান রাজ্যের মৎস্যমন্ত্রী। এমনকি এই বিষয়ে সুব্রত বক্সিকে বিস্তারিত অখিলবাবু জানিয়েছেন বলেও খবর।
যদিও এরপরেই উত্তেজিত তৃণমূল নেতা-কর্মীদের কিছুটা শান্ত করা গেলেও আজ শনিবার সকাল থেকে ফের একবার উত্তেজনা। মন্ত্রীর সামনে বিক্ষোভে নেতা-কর্মীরা। তাঁদের দাবি, প্রার্থী প্রত্যাহার করা না হলে বিক্ষোভ চলবেই। যদিও এই অবস্থায় নিজের অবস্থান থেকে সরে গেলেন রাজ্যের মন্ত্রী। উলটে দলের সিদ্ধান্তই নেতা-কর্মীদের মেনে চলার বার্তা দিলেন তিনি।
এমনকি পদত্যাগের কোনও প্রশ্নই নেই বলেও দাবি তাঁর। যা নিয়ে নতুন করে উত্তেজনা কাথি পুরসভা এলাকায়।
আজ শনিবার অখিলবাবু বলেন, আমি দলের অনুগত সৈনিক। নেতৃত্ব যা বলবে সেটাই আমাকে চলতে হবে মেনে। শুধু আমি নয়, নেতা-কর্মীদেরও বলবো বিষয়টি মেনে নেওয়ার জন্যে। মাঝ পথে এভাবে ছেড়ে চলে যাওয়া ঠিক নয় বলে দাবি বর্ষীয়ান এই তৃণমূল নেতার।
অন্যদিকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে বলেন, দায়িত্ব ছাড়া কিংবা পদত্যাগের কোনও প্রশ্নই নেই। দল যাঁদের প্রার্থী করেছে, আমি তাদের নিয়েই ভোটে লড়াই করব বলেও জানিয়েছেন তিনি। তবে তা কতটা সহজ হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে অধিকারীর খাসতালুকে।
অন্যদিকে শনিবার সকাল থেকে কার্যত ছবিটা এক সব জায়গাতে। রাজ্যের বিভিন্ন অংশে প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চলছেই। এই প্রসঙ্গে বিজেপির মত, প্রাইভেট কোম্পানি এভাবেই তাসের ঘরে ভেঙে পড়বে। শুধু তাই নয়, যে প্রশান্ত কিশোর এদের জন্যে এত কিছু করল আজ তাঁকেই চোর বলা হচ্ছে বলেও তোপ এক বিজেপি নেতার। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের মতে, তৃণমূলে কোথাও বিক্ষোভ নেই। বিরোধীরা এই কাজ করছে তৃণমূলের পতাকা নিয়ে।












Click it and Unblock the Notifications