'দেশ ভাগের চক্রান্ত চলছে', কলকাতার রাজপথে প্রতিবাদে ঐশী

'দেশ ভাগের চক্রান্ত চলছে', কলকাতার রাজপথে প্রতিবাদে ঐশী

'ধর্মের ভিত্তিতে দেশ ভাগাভাগির চক্রান্ত চলছে। কেউ প্ররোচনায় পা দেবেন না।' আরএসএস-বিজেপিকে কাঠগড়ায় তুলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিবাদী মঞ্চ থেকে বার্তা দিলেন জেএনইউ নেত্রী ঐশী ঘোষ।

দেশ ভাগের চক্রান্ত চলছে, কলকাতার রাজপথে প্রতিবাদে ঐশী

কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধিত আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে বৃহস্পতিবার একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে এসএফআই। যার প্রধান অতিথি ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এর ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষ।

কিন্তু বহিরাগত তকমা দিয়ে এদিন এই সভার অনুমতি দিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের দুটি গেটই বন্ধ করে তাঁর প্রবেশ আটকে দেন পড়ুয়াদের একাংশ। তাঁর গাড়ি আটকেও বিক্ষোভ হয়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই প্রতিবাদী কর্মসূচি পালন করল বাম ছাত্র সংগঠন এসএফআই।

সেই সভা মঞ্চ থেকে এদিন বিজেপি ও আরএসএসকে এক সঙ্গে দুষলেন জেএনইউ এর ছাত্র সংগঠনের নেত্রী ঐশী। তিনি বলেন, 'ধর্মের ভিত্তিতে দেশ ভাগাভাগির চক্রান্ত চলছে। এটা করছে বিজেপি ও আরএসএস। তাই আরএসএস-বিজেপির এই প্ররোচনায় কেউ যাতে পা না দেন, তার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরেই গড়ে তুলতে হবে প্রতিরোধ।'

পড়ুয়াদের উদ্দেশ্যে ঐশী আরও বলেন, 'বাংলাকে আগেও ধর্মের ভিত্তিতে ভাগ হতে দিইনি, আজও দেব না। বিরোধী কথা বললেই 'দেশবিরোধী' তকমা দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে একজোট হয়ে প্রতিবাদে নামতে হবে। দেশবিরোধী কে, তা বড় কথা নয়। বড় কথা হল, আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাচ্ছি, চালিয়ে যাব। ওদের বুঝিয়ে দেব আন্দোলনের জোর।'

এদিন সিএএ, এনআরসি ও এনপিআর এর প্রতিবাদে কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যানের সামনে থেকে এক বিরাট মিছিল বের হয়। তা বিধান সরণি হয়ে বিবেকানন্দ রোড হয়ে শ্যামবাজার গিয়ে জমায়েত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও বামফ্রন্টের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই মিছিলেও উপস্থিত হন জহরলাল নেহেরু স্টুডেন্ট ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ। এছাড়াও উপস্থিত হন আরও অনেক বিশিষ্টজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+