জুলাই থেকেই কোচবিহার বিমানবন্দরে শুরু হবে বিমান চলাচল : মুখ্যমন্ত্রী

জুলাই থেকেই কোচবিহার বিমানবন্দরে থেকে শুরু হবে বিমান চলাচল। সোমবার প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।

কোচবিহার, ২৪ এপ্রিল : জুলাই থেকেই কোচবিহার বিমানবন্দরে শুরু হবে বিমান চলাচল। সোমবার প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোচবিহারে বিমানবন্দর গড়ার পরিকল্পনার বাস্তবায়ন হওয়ার পথে। আগামী জুলাই মাস থেকেই বিমান চলাচল করবে। সেইসঙ্গে তিনি জানান, কোচবিহারের ছিটমহল বাসিন্দাদের বাড়ি করে দেওয়া হবে।

তিস্তা জলবণ্টন প্রসঙ্গেও এদিন ফের মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তিস্তার রাজ্যের চাহিদা পূরণের পর বেশি হলে অবশ্যই আমরা জল দিতে প্রস্তুত। বাংলাদেশকে জল দিতে আপত্তি নেই বলেই তো বিকল্প প্রস্তাব দিয়েছি। তোর্সা বা অন্য নদীর জল নিলে তাঁর কোনও আপত্তি নেই।

আজ কোচবিহারে প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত-বার্তা দেবেন মমতা

এদিন দু'দিনের সফরে কোচবিহারের চকচকায় সরকারি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন। এই প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত ভোটের আগে কোন প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে, সে সমস্ত খতিয়ে দেখেন তিনি।

মঙ্গলবার দুপুরে কোচবিহারের রাসমেলা ময়দানে সরকারি জনসভা করবেন। এই সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে তিনি সরকারি আধিকারিকদের উদ্দেশ্য বার্তা দেবেন সরকারি প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে। আগামী ২৭ এপ্রিল আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করতে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। মাদারিহাটে তিনি জনসভা করবেন তারপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+