লড়াইয়ে নামার আগেই পরপর ভাঙন মিম-এ, শীর্ষ নেতার যোগদান তৃণমূলে
একটা বিষাক্ত হাওয়া আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে চলেছে যা আমাদের পক্ষে অতি ভয়াবহ। তাই আমরা সবকিছু ভুলে গিয়ে এক হয়েছি।' শনিবার তৃণমূলে যোগ দিয়ে একথা জানালেন মিম প্রধান শেখ আব্দুল কালাম।

২১ এর নির্বাচনের আগে একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, ভোট আসতেই রাজ্যের শাসক দলে ভাঙন ধরতে শুরু করেছে। একে একে দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অনেকেই। এরই মধ্যে জল্পনা উস্কে দিয়ে শনিবার তৃণমূলে যোগ দিলেন মিম-এর কার্যকরী সভাপতি ও সাংগঠনিক প্রধান শেখ আব্দুল কালাম।
এদিন তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন শেখ আব্দুল কালাম। একই সঙ্গে বিভিন্ন জেলার একাধিক মিম নেতা তৃণমূলে যোগ দিয়েছেন।
তৃণমূলে যোগ দিয়ে শেখ আব্দুল কালাম বলেন, 'দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলায় একটা শান্তির বাতাবরণের আবহাওয়া দেখে এসেছি। হঠাৎ করে একটা বিষাক্ত হাওয়া আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে চলেছে যা আমাদের পক্ষে অতি ভয়াবহ। তাই আমরা সবকিছু ভুলে গিয়ে এক হয়েছি এই বিষাক্ত হাওয়াকে পশ্চিম বাংলা থেকে নির্মূল করার জন্য।'












Click it and Unblock the Notifications