মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বাংলায় ঢুকছে মিম! বিধানসভায় যে আসনগুলি টার্গেট ওয়াইসির

বাংলায় তৃণমূলের সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে হানা দিতে চলেছেন আসাদউদ্দিন ওয়াইসি। বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন মিম প্রধান। তিনি এবার বাংলার বিধানসভায় প্রবেশ করতে টার্গেট করেছেন দুই-তৃতীয়াংশ আসন।

বাংলায় তৃণমূলের সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে হানা দিতে চলেছেন আসাদউদ্দিন ওয়াইসি। বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন মিম প্রধান। তিনি এবার বাংলার বিধানসভায় প্রবেশ করতে টার্গেট করেছেন দুই-তৃতীয়াংশ আসন। সংখ্যালঘু অধ্যুষিত আসন ছাড়াও ওয়াইসি তফশিলি জাতি-উপজাতি অধ্যুষিত আসনকেও টার্গেট করছেন।

তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে ১০০ আসনে

তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে ১০০ আসনে

বাংলায় মুসলমানদের ভোট প্রায় ৩১ শতাংশ। মূলত মুর্শিদাবাদ, মালদহ ও দিনাজপুর-সহ বিভিন্ন জেলায় ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে প্রায় ১০০ আসনে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর। যদি ওয়াইসির দল আনুষ্ঠানিকভাবে বাংলায় প্রবেশ করে, তবে মাথায় হাত পড়বে তৃণমূলের। বিজেপির সুবিধা হয়ে যাবে অনেকটাই।

বাংলায় মিম টার্গেট করছে যে আসনগুলি

বাংলায় মিম টার্গেট করছে যে আসনগুলি

ওয়াইসি জানিয়েছেন, বাংলায় প্রতিটা আসনেই এবার তাঁর দল প্রার্থী দেবে। মূলত মুসলিম অধ্যুষিত আসন এবং তারপরে ৮১টি এসসি ও এসটি অধ্যুষিত আসনে মনোনিবেশ করব। বিগত লোকসভা নির্বাচনও লড়তে প্রস্তুতি নিয়েছিল মিম। একেবারে শেষ মুহূর্তে না লড়ার সিদ্ধান্ত নেয় তারা।

বিহারে আসনপ্রাপ্তির পর টার্গেট বাংলা

বিহারে আসনপ্রাপ্তির পর টার্গেট বাংলা

মাত্র দু'জন সাংসদ নিয়ে লোকসভায় ঊনিশতম দল আইআইএমআইএম। এতদিন হায়দরাবাদে সীমাবদ্ধ ছিল তাদের সীমা রেখা। বিহার উপনির্বাচনে কিষানগঞ্জ আসনে জয়ের পর এইআইএমআইএম এখন আত্মবিশ্বাসী। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার অধিকারী রাজ্য বাংলা এবার মিমের সফট টার্গেট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভায় পৌঁছনোই তাদের লক্ষ্য।

তৃণমূলের কাছে নয়া চ্যালেঞ্জ এখন মিম

তৃণমূলের কাছে নয়া চ্যালেঞ্জ এখন মিম

ফলে এতদিন মমতা তথা তাঁর দল তৃণমূলের কাছে বিপদ ছিল শুধু বিজেপি। এখন সেই তালিকায় সংযোজিত হল আরও একটি নাম, তা হল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম বা মিম। এআইআইআইএম বাংলায় প্রবেশের হুঁশিারি দেওয়ায় মমতা আশঙ্কিত মুসলিম ভোট নিয়ে।

তৃণমূলের মুসলিম ভোটে থাবা দিতে পারে মিম

তৃণমূলের মুসলিম ভোটে থাবা দিতে পারে মিম

২০১১ সালে বাংলা থেকে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মুসলিম ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত রয়েছেন। সিংহভাগ মুসলিম ভোট এখন তৃণমূলের ঝুলিতেই আসে। আর এই ভোটের ফলেই ২০১৬ বিধানসভা নির্বাচনে মমতা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসে। ওয়াইসির দলের বাংলায় প্রবেশের হুঁশিয়ারির ফলে ২০২১-এ টানা তৃতীয়বার জিতে ক্ষমতায় আসতে বিজেপির পাশপাশি মিমের চ্যালেঞ্জও নিতে হবে মমতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+