রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে জগন্নাথকে কালিমালিপ্ত করছে ওরা, বিজেপির তীব্র তোপ মমতার
রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে জগন্নাথকে কালিমালিপ্ত করছে ওরা, বিজেপির তীব্র তোপ মমতার
পরিবর্তনের লক্ষ্যে বাংলাজুড়ে রথযাত্রার সূচনা করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর সেই রথযাত্রার উদ্বোধনে কখনও বাংলায় আসছেন জে পি নাড্ডা তো কখনও বাংলামুখী অমিত শাহ। ইতিমধ্যে নবদ্বীপ, তারাপীঠ এবং লালগড়ে এই রথযাত্রার সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উত্তরের রথযাত্রার সূচনায় আসছেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী। বাংলার ২৯৪টি বিধানসভা আসনে ঘুরবে এই রথ। আর বিজেপির এই রথযাত্রাকেই তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের প্রকাশ্য সভা থেকে বিজেপির রথকে 'বেআইনি হোটেলে'র সঙ্গেও তুলনা করলেন মুখ্যমন্ত্রী। যদিও রুচিহীন ভাষায় মিথ্যা কথা মুখ্যমন্ত্রী বলছেন বলে পালটা দাবি বিজেপির। ভোটের আগে রথযাত্রা ইস্যুতে জোর তরজা তৃণমূল বিজেপির মধ্যে।

দৈত্যরা হোটেলের মতো রথে করে যাত্রা করছে', মমতা
বিজেপির রথযাত্রাকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কার্যত অমিত শাহ, নাড্ডাকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। একেবারে দৈত্যের সঙ্গেও তুলনা তাঁর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দেখেছি দেবতারা রথ চড়ে। এখন দৈত্যরা হোটেলের মতো রথ তৈরি করে যাত্রা করছে। নিজেদের কৃষ্ণ, অর্জুন মনে করছে বলেও কটাক্ষ তৃণমূল নেত্রীর। ভগবানরা এতদিন জানতাম রথযাত্রা করতেন। কিন্তু এদের রথযাত্রা দেখলে আমি ব্যাথিত হই। এভাবে অপমান করা উচিত নয় বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।

'ধর্মের নামে অধর্ম করছে বিজেপি', সুর চড়ালেন মমতা
বিজেপি নেতারা কি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার থেকেও বড়? এতদিন পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার কথা শুনেছি। দেবতারা চলে গিয়ে বিজেপি নেতাদের পাঠানো হয়েছে নাকি? রায়গঞ্জের সভা থেকে বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ধর্মের নামে অধর্ম করছেন বিজেপি নেতারা। এর জবাব মানুষ দেবেন বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাবনের রথের সঙ্গেও বিজেপি রথের তুলনা করেছেন নেত্রী। তিনি বলেন, রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। বাবুরা রথ বিক্রি করেছেন। সেই রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফুর্তি করছেন। বিরিয়ানি, মাংস খাচ্ছে আর ফুর্তি করছে বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। জগন্নাথ দেবের রথযাত্রাকে এরা কালিমালিপ্ত করেছে বলে মন্তব্য তাঁর। যদিও তাঁর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।

জনগনের টাকায় ফুর্তি
জনগনের টাকায় ফুর্তি করছে ওরা। আর বলছে পরিবর্তন যাত্রা হচ্ছে নাকি! তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মিথ্যাশ্রী দেওয়া উচিত ওনাকে! তোপ বিজেপি নেতার
১০ তারা হোটেল নাকি রথ! মমতার এহেন মন্তব্যকে পালটা তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, মমতাকে মিথ্যাশ্রী দেওয়া উচিত। পরিবর্তন যাত্রা আদৌতে বাংলাতে পরিবর্তনের লক্ষ্যে বার করা হয়েছে। রথে ফুর্তি হয় সেটা জানলেন কীভাবে? প্রশ্ন তোলেন এই বিজেপি নেতা। আর সেই কারনেই মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী অ্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করেন জয়প্রকাশ মজুমদার। অন্যদিকে, দীলিপ ঘোষও এই বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে, জনসংযোগ যাত্রা হচ্ছে। আমরা অস্বীকার করছি না যে সেখানে বসার জায়গা নেই। সেখানে বসেই মানুষের সঙ্গে কথা হয়।

'আমরা থাকাকালীন কোনও বিপদ আপনাদের হবে ', আত্মবিশ্বাসী মমতা
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আমফান চলে গিয়েছে, মানুষ জিতেছে। কোভিড পালিয়ে গেছে, মানুষ জিতেছে। আমরা থাকাকালীন কোনও বিপদ আপনাদের হবে না। আমরা চাই আগামীদিনেও বিনামূল্যে রেশন পান। আমাদের সরকার বিনামূল্যে রেশন দেবে। প্যারা টিচারদের বছরে বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধি।' ফের একবার আত্মবিশ্বাস মমতার কথায়।












Click it and Unblock the Notifications