প্রশ্নের মুখে মমতার নিরাপত্তা? সিবিআই তদন্তের দাবি কৈলাশের

মমতার নিরাপত্তা নিয়ে সিবিআই তদন্ত দাবি করল বিজেপি

মনোনয়ন পেশ করার পরেই নন্দীগ্রামে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। চার-পাঁচজন যুবক তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। চোট লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে এবং কোমড়ে। জেড প্লাস নিরাপত্তা পাওয়ার পরেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে, প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্নের মুখে জেলা প্রশাসনও। যদিও ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

নিরাপত্তা নিয়ে সিবিআই তদন্ত দাবি বিজেপির

নিরাপত্তা নিয়ে সিবিআই তদন্ত দাবি বিজেপির

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে সিবিআই তদন্ত দাবি করল বিজেপি। দলের শীর্ষনেতা কৈলাস বিজয়বর্গীয় ওই দাবি তুলেছেন। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''এটা একেবারেই সহানুভূতি কুড়নোর প্রয়াস। যদি উনি চক্রান্তের অভিযোগ করেন, তা হলে দ্রুত এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হোক। উনি এ ভাবে বিরোধীদের বদনাম করার চেষ্টা করছেন। পাশাপাশিই, নিজের দিকে সহানুভূতি টানতে চাইছেন। উনি যখন রাস্তায় মিছিলে হাঁটেন, তখন তাঁর ২০০ গজের মধ্যে কাউকে ঘেঁষতে দেওয়া হয় না। মনে হয়, যেন প্রধানমন্ত্রীর মিছিল যাচ্ছে! ওঁর ধারেপাশে যদি কেউ গিয়ে থাকেন, তা হলে তো সেটা ওঁরই পুলিশের গাফিলতি! সিবিআই-কে দিয়ে তদন্ত করালেই সত্য প্রকাশিত হবে। সেটা উনি করাচ্ছেন না কেন।''

সিবিআই তদন্তের দাবি বিজেপির

সিবিআই তদন্তের দাবি বিজেপির

ইতিমধ্যে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফেল। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ওনার দ্রুত সুস্থতা কামনা করি। দ্রুত সুস্থ হয়ে ফের ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরুক এমনটাই চাই আমরা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা উচিত। উনি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে অবশ্যই পুলিশমন্ত্রী। তিনি অভিযোগ করছেন, তাঁর নিরাপত্তায় সকাল থেকে কোনও পুলিশ ছিল না। কেন ছিল না সে বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনকি সিবিআই তদন্তের দাবিও তিনি জানিয়েছেন।

সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, তিনশো পুলিশ মমতার নিরাপত্তায় থাকেন। প্রায় ৪ হাজার পুলিশ ওঁর যাতায়াতের রাস্তায় থাকে। সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ বারাকপুরের বিজেপির সাংসদের। এমনকি তাঁর আরও অভিযোগ, মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেন উনি! বরাবরই নাটক করেন। ফলে এখনও তা করছেন না সে বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

কড়া প্রতিবাদ তৃণমূলের তরফে

কড়া প্রতিবাদ তৃণমূলের তরফে

ইতিমধ্যে তৃণমূলের তরফে ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, পুরোটাই পরিকল্পনামাফিক ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের। একই সঙ্গে বিজেপির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাপস রায় বলেন, 'ভারতীয় নারীদের সম্মান দিতে পারে না। নির্বাচনের পর কী ফলাফল হতে চলেছে তা বুঝতে পেরেছে। সেই অবসাদ থেকে মমতার বিরুদ্ধে এই ধরনের শব্দবন্ধনী ব্যবহার করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+