তৃণমূলকে টক্কর! প্রচারের গতি বাড়াতে বঙ্গ বিজেপির 'পার্কিং লটে' থাকবে একাধিক কপ্টার

তৃণমূলকে টক্কর! প্রচারের গতি বাড়াতে বঙ্গ বিজেপির 'পার্কিং লটে' থাকবে একাধিক কপ্টার

শুক্রবারই ভোট ঘোষণা। সম্ভবত ৯ দফায় ভোট হতে পারে বাংলায়। তবে ভোট ঘোষণা হয়ে গেলে আরও বাড়বে চাপ। বাড়বে প্রচারের ব্যস্ততাও। কখনও উত্তর তো আবার কখনও দক্ষিণে ছুটতে হবে প্রচারের জন্যে। তবে উত্তর থেকে দক্ষিণে ছোটাছুটির ক্ষেত্রে সহজে সম্ভব নয়! প্রয়োজন কপ্টারের। ইতিমধ্যে কপ্টার ব্যবহার শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল। এবার বঙ্গ বিজেপির জন্যেও উড়ে আসছে কপ্টার।

বিজেপির প্রচারের জন্য তিনটি হেলিকপ্টার

বিজেপির প্রচারের জন্য তিনটি হেলিকপ্টার

নীল বাড়ি দখলের লক্ষ্যে বিজেপি আরও বড় মাপের প্রস্তুতি নিচ্ছে। মুরলীধর সেন লেনের অলিন্দ থেকে খবর, বঙ্গে বিজেপির প্রচারের জন্য তিনটি হেলিকপ্টার আসতে চলেছে। যার মধ্যে একটি হেলিকপ্টার আসছে শুধুমাত্র বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্য। ছুটে-দৌড়ে রাজ্যের এক প্রান্তে অন্য প্রান্তে সভা করার জন্যই এই এলাহি আয়োজন কেন্দ্রের শাসকদলের। শুধু তাই নয়, বিজেপি সূত্রে খবর, ভোট ঘোষণা হওয়ার পর গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের ঘনঘন আগমন আরও বাড়বে রাজ্যে। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা থাকবে। যাতে সেই সমস্ত সভায় দ্রুত পৌঁছানো সম্ভব হয় সেদিকে তাকিয়েই এই হেলিকপ্টারগুলি আসছে বলে জানা গিয়েছে।

প্রচারের জোর আরও বাড়বে

প্রচারের জোর আরও বাড়বে

কোনও অংশেই তৃণমূলকে ছাড় নয়! ইতিমধ্যে কপ্টার ব্যবহার শুরু করে দিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভার মাঝখানে নামছেন কপ্টার থেকে। সেখানে দাঁড়িয়ে এখনও বিজেপি নেতারা গাড়িতে করেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। তবে ভোট ঘোষণা হয়ে গেলে প্রচারের চাপ আরও বাড়বে। বিশেষ করে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ প্রথমসারির নেতাদের ভোট প্রচারের চাপ বাড়বে। এই অবস্থায় কপ্টার প্রয়োজন। আর সেই কারনে দ্রুত তিনটি কপ্টার বঙ্গ বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

সভার মাঝখানে কপ্টার থেকে নামছেন নেতা! প্রভাব জনমানসে

সভার মাঝখানে কপ্টার থেকে নামছেন নেতা! প্রভাব জনমানসে

ভোটের প্রচারে কপ্টার ব্যবহার নতুন কিছু নয়। জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলই কপ্টার ব্যবহার করে থাকে। একেবারে সভাস্থলের পাশে করা হয় হেলিপ্যাড। আকাশ থেকে নেমে আসছেন তাদেরফ প্রিয় নেতা! এটা একটা প্রভাব পড়ে জনমানসে। আর সেটাই কাজে লাগান নেতারা। এই রাজ্যে এই বিষয়টি নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকটি ভোটের ক্ষেত্রেই তৃণমূল কপ্টার ব্যবহার করেছে। তবে বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির নেতাদের জন্যে কপ্টার সম্ভবত প্রথম বলেই মনে করছেন রাজনৈতিকমহল।

তবে লোকসভায় চারটে কপ্টার প্রায় বঙ্গ বিজেপি

তবে লোকসভায় চারটে কপ্টার প্রায় বঙ্গ বিজেপি

গত লোকসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে বিজেপি। সেদিকে তাকিয়েই গত লোকসভা নির্বাচনের প্রচারে চারটি হেলিকপ্টার দেওয়া হয়। একই সঙ্গে দেওয়া হয় একটি চার্টাড বিমানও। আর তাতে চেপেই বঙ্গ বিজেপির নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতারাও বাংলায় এসে এক জায়গা থেকে অন্য জায়গায় এই কপ্টারগুলিতে করে ছুটে বেড়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+