বিজেপি বাংলার যুবকদের চাকরি দেবে, বাংলার মা-বোনেরা পাবেন সুরক্ষা: ভার্চুয়াল বৈঠকে মোদী

করোনা পরিস্থিতিতে সশরীরে বাংলায় আসতে পারেননি মোদী। আর সে কারনে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দুই দফার ভোটগ্রহণের আগে এদিন বাংলায় ভোটের প্রচারে রাজ্যের ৪ জায়গায় আসার

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দু'দফার ভোট বাকি রয়েছে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার পরই রাজ্যে ভোটপ্রচার, মিটিং, মিছিল বন্ধ করা হয়েছে। ফলে শুক্রবার রাজ্যে না এসে ভার্চুয়ারি ভোটপ্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিকাশ-বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠবে বিজেপি সরকার

যদিও এদিন মোদীর ভাষণে তেমনটা জোর পাওয়া যায়নি। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিদি বলে তেমন ভাবে আক্রমন শানাননি প্রধানমন্ত্রী।

বক্তব্যের প্রথম থেকেই এদিন বিজেপির ইস্তেহার প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নতুন কলকাতা তৈরির স্বপ্ন দেখান তিনি।

সামনেই কলকাতায় নির্বাচন। এদিন অনলাইনের মাধ্যমে কলকাতা, মুর্শিদাবাদ সহ একাধিক বিধানসভা ভোটের নিরিখে আজ শুক্রবার প্রচার করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের প্রসঙ্গ তুলে আনেন মোদী। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা '' - রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ফের একবার প্রধানমন্ত্রীর বক্তৃতায়।

বাংলার মাটিকে প্রণাম জানিয়ে মোদী শুরু করলেন তাঁর ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য । একই সঙ্গে করোনার জন্যে তাঁর বাংকা সফর বাতিল হয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য 'দেশে করোনা পরিস্থিতির কারণে বাংলার কর্মসূচি বাতিল করতে হয়েছে, সশীরের হাজির থাকতে না পারায় আমি দুঃখিত। বাংলার প্রতি কোণে গিয়ে আমি অনুভব করেছি, পরিবর্তনের ইচ্ছা কতটা প্রখর'।

ফের একবার ভোটের আগে সোনার বাংলা তৈরির কথা উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখে। মোদী বলেন, নতুন বাংলায় নতুন কর্মসংস্থান তৈরি হবে। বেকার যুবকদের চাকরি হবে সেখানে। একই সঙ্গে বাংলার মা-বোনেদের সুরক্ষা দেবে বিজেপি, প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলায় মহিলাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত দায় নেবে বিজেপি সরকার। সমাজে মহিলাদের বিকাশ না হলে সমাজ এগোতে পারে না। আর সেই কারনেই এই পরিবর্তনের পরিবর্তন বাংলা দেখবে বলে আশা প্রধানমন্ত্রী।

প্রত্যেকেই চাইছেন বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার হোক। বিজেপিও চায়। আর সেই কারনে বাংলায় ডবল ইঞ্জিন সরকার বাংলায় তৈরি হলে চেষ্টার কোনও ত্রুটি রাখবে না, প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতিমুক্ত সমাজ দেবে বিজেপি। আশ্বাস তাঁর। সব মিলিয় বাংলার মানুষ সোনার বাংলা দেখবে বলে আরও একবার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+