আগে টাকা দিন, মৎস্যজীবী কিষাণ নিধি নিয়ে শাহকে তোপ অভিষেকের

আগে টাকা দিন পরে ভোট চাইবেন, মৎস্যজীবী কিষাণ নিধি নিয়ে শাহকে তোপ অভিষেকের

মাত্র সাতদিনের ব্যবধানে ফের বাংলায় আসছেন অমিত শাহ। পরিবর্তন যাত্রায় অংশ নিতে শাহের এই সফর। আর এই সফরে নামখানা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক্র তীব্র আক্রমণ শানান অমিত শাহ। একাধিক ইস্যুতে অভিষেককেও আক্রমণ করেন তিনি। এদিন সোনার বাংলা তৈরির কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নামখানা থেকে মৎস্যজীবীদের জন্যে একগুচ্ছ কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন শাহ। পালটা এ দিনই পৈলান থেকে বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনার ভারত তৈরি করতে পারেনি আবার বাংলা তৈরি করবে? কটাক্ষ অভিষেকের

সোনার ভারত কি গড়তে পেরেছেন ওঁরা?

সোনার ভারত কি গড়তে পেরেছেন ওঁরা?

এদিন অমিত শাহকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এদিন বাংলায় দাঁড়িয়ে বলেন, সিপিএম, তৃণমূলকে সুযোগ দিয়েছেন। আগামী পাঁচ বছরের জন্যে সোনার বাংলা তৈরির প্রতিশ্রুতি দেন শাহ। আর তাঁর এহেন মন্তব্যকে পালটা তোপ দাগেন ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, ''সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন ৭ বছর তো হয়ে গেল। সোনার ভারত কি গড়তে পেরেছেন ওঁরা?''

টাকা দিন পরে ভোট চাইবেন

টাকা দিন পরে ভোট চাইবেন

নামখানায় জনসভা করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,'ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীকে কিষাণ নিধির মতো সুবিধা। মাসে এঁদের ৬ হাজার করে টাকা দেওয়া হবে। মাসে এঁদের ৬ হাজার করে টাকা দেওয়া হবে।' তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধীতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে ১৮ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন অমিত শাহ। আজ বলছেন কৃষকদের টাকা। গত ভোটে সমস্ত ভারতীয়কে টাকা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কিছুই দেননি প্রধানমন্ত্রী। না টাকা দিতে পেরেছেন আর না কর্ম সংস্থান! আর সে বিষয়টিকে এদিন তুলে ধরে অভিষেক বলেন, আগে টাকা দিন পরে ভোট চাইতে আসবেন।

৩১টি আসনের মধ্যে ৩১টিই দখল করার লক্ষ্য

৩১টি আসনের মধ্যে ৩১টিই দখল করার লক্ষ্য

দক্ষিণ ২৪ পরগণার মাটি শক্ত মাটি। সমস্ত প্রলোভনকে সরিয়ে রেখে ৩১টি আসনে জিতিয়েছিলেন। এবারও ৩১ এ ৩১ করার কথা বলেন অভিষেক। এদিন তিনি আরও বলেন, গোটা বাংলা জুড়ে ঘুরে যা বোঝা গিয়েছে তাতে নবান্নে আবার হাওয়াই চটি । ২৯৫ টি আসন পেয়ে ফের তৃণমূল ক্ষমতায় আসবে বলে দাবি তাঁর।

এ বারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই

এ বারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই

বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। যে কোনও দিন হতে পারে ভোট ঘোষণা। অভিষেক বলেন, এ বারের লড়াই বহিরাগতদের তাড়ানোর লড়াই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসানোর লড়াইও নয়। বরং এ বারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই।'' একই সঙ্গে অভিষেক বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, টাকা ছড়িয়ে সাংসদ-বিধায়ক কিনছে। তৃমমূল থেকে নেতা ভাঙিয়ে দল ভরাতে হচ্ছে। বলছেন সোনার বাংলা গড়বেন। তৃণমূল থেকে যাওয়া নেতাদের বিমানে উড়িয়ে যাচ্ছে। অথচ পুরনো বিজেপি কর্মীদের কোনও মূল্য নেই, কটাক্ষ সাংসদের।

কথা হোক রিপোর্ট কার্ড নিয়ে

কথা হোক রিপোর্ট কার্ড নিয়ে

পাঁচ বছরে সোনার বাংলা তৈরি করার কথা বলছেন অমিত শাহ। কটাক্ষ করে বলেন, কেন্দ্রে থেকে এতদিনে কি উন্নয়ন করেছেন সেই পরিসংখ্যান দেওয়ার চ্যালেঞ্জ বিজেপিকে ছূড়ে দেন অভিষেক। বলেন, তোমাদের রিপোর্টকার্ড কোথায়! গত ৭-৮ বছরে কী করেছে মোদী সরকার? তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করে দেখান। ঠিক করুন কোথায়, কোন চ্যানেলে বসবেন। ঠিক করে নিন। এ ক দিকে বিজেপির নেতা থাকবেন আর এক দিকে আমি। দশ-শূন্যয় হারাব। চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+