কলঙ্কতম মুখ্যমন্ত্রী! বাংলায় আসার আগে যোগীর নামে পোস্টার পড়ল বাংলায়
প্রার্থী ঘোষণা করার পর থেকেই উত্তাল বিজেপি সদর দফতর। টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়নি পুরানোদের। আর এই অভিযোগেই চলছে বিক্ষোভ।
প্রার্থী ঘোষণা করার পর থেকেই উত্তাল বিজেপি সদর দফতর। টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়নি পুরানোদের। আর এই অভিযোগেই চলছে বিক্ষোভ।
একদিকে প্রার্থী অপছন্দ হওয়া নিয়ে চলছে বিক্ষোভ অন্যদিকে ফের বাংলায় আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কয়েকদিন আগেই মালদহে সভা করেন তিনি। ফের একবার বাংলায় আসছেন তিনি। বাংলায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

কলঙ্কতম মুখ্যমন্ত্রী, পোস্টার পড়ল বাংলায়
বেলদায় সভা করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের। আর এই সভার আগে এলাকায় যোগী আদিত্যনাথের নামে পড়ল একের পর এক পোস্টার। যোগী আদিত্যনাথের নামে পড়ল একের পর এক পোস্টার। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, পোস্টারগুলি দিয়েছে এসইউসি-র যুব সংগঠনের তরফে। নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে আজ মঙ্গলবার বেলদায় সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আগে আজ সকালে বেলদা বাজার এলাকায় দেখা যায় এসইউসি-র যুব সংগঠনের নামে গো ব্যাক পোস্টার। পোস্টারে দেশের সবথেকে কলঙ্কতম মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের নাম তোলা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর সফরে রাজনাথ
একুশের নির্বাচনে বিজেপির লক্ষ্য যেভাবেই হোক বাংলা দখল করা। দফায় দফায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা ও অন্য রাজ্যের নেতা-মন্ত্রীরা। বাংলায় রয়েছেন জে পি নাড্ডা, অমিত শাহ। এর মধ্যেই রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন রাজনাথ সিং। দাসপুরে প্রথম জনসভাটি করবেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর পরের দুটি সভা ঘাটাল ও গোয়ালতোড়ে। আজ রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথও। পুরুলিয়ার বলরামপুর, বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় নির্বাচনী প্রচার করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

অসমে গিয়েও শাহ ফিরলেন কলকাতায়
সোমবার দিনের শুরুতে ছিল হেলিকপ্টার বিভ্রাট। অমিত শাহ ঝাড়গ্রামের সভা হাজির হতে না পারলেও ভার্চুয়ালি ভাষণ দেন। তারপর দেরি হলেও বাঁকুড়ার রানিবাঁধে পৌঁছন। সেখানে উপস্থিত জনতার কাছে দেরি পৌঁছনোর জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। এরপর পূর্ব নির্ধারিত সূচি মেনেই তিনি চলে যান অসমে। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এমন কী জনসভায় ভাষণও দেন। সেখান থেকে তাঁর দিল্লি ফিলে যাওয়ার কথা থাকলেও, পশ্চিমবঙ্গে দলের পরিস্থিতির কথা বিবেচনা করেই সূচি বদলে যায়। তিনি রাতে কলকাতায় ফেরেন।

রাতে কলকাতায় জরুরি বৈঠক
কলকাতায় ফিরেই পাঁচতারা হোটেলে জরুরি বৈঠক করেন অমিত শাহ। তারই মধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিও ওই বৈঠকে অংশ নেন। বৈঠকে অংশ নেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে উঠে আসে প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের কথা। বৈঠকে ভোটের প্রস্তুতি ছাড়াও প্রচারের রূপরেখাও ঠিক করে দেন অমিত শাহ-জেপি নাড্ডারা। এরপর এদিন ভোরেই তিনি দিল্লি ফিরে যান।












Click it and Unblock the Notifications