দোষীদের গ্রেফতারের দাবিতে বিরুলিয়াতে বিশাল মিছিল তৃণমূলের, অশান্তি এড়াতে বিশাল পুলিশ

দোষীদের গ্রেফতারের দাবিতে বিরুলিয়াতে বিশাল মিছিল তৃণমূলের, অশান্তি এড়াতে বিশাল পুলিশ

আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে নেত্রীর উপর হামলার অভিযোগ। এমনকি খুন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে ঘটনায় কমিশনের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। পালটা ভিডিও জনসমক্ষে আনার দাবি জানিয়েছে বিজেপি।

সন্ধ্যায় বিশাল মিছিল শাসকদলের

সন্ধ্যায় বিশাল মিছিল শাসকদলের

বৃহস্পতিবার সকালে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সন্ধ্যায় ফের একবার উত্তেজনা তৈরি হয়। বিরুলিয়া বাজার এলাকায় মিছিল করেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তৃণমূল নেত্রী আহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেই এই মিছিল করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এদিন বিকেলেই লোহার পোলে মুখ্যমন্ত্রীর গাড়ি ধাক্কা লাগার যুক্তি খারিজ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এর পরেই এলাকায় মিছিল করে ঘটনার প্রতিবাদ করে তৃণমূল। তৃণমূলের মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

বাংলার বুকে তৃণমূলের মিছিল শুক্রবার

বাংলার বুকে তৃণমূলের মিছিল শুক্রবার

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল দুপুর ৩ থেকে ৫ টা পর্যন্ত বাংলার সর্বত্র, প্রায় সমস্ত ব্লকস্তরের জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে নামবে তৃণমূল। মুখে কালো কাপড় বেঁধে , কালো পাতাকা নিয়ে হবে তৃণমূলের মৌন মিছিল। যদিও এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় পথে নামল শাসকদল তৃণমূল।

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয় বিরুলিয়া

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয় বিরুলিয়া

বিরুলিয়া থেকে জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে চেলে যেতেই সেখানে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে। বিজেপি সমর্থকরা দাবি তোলেন তৃণমূলের পোঁতা খুঁটিতেই মমতা আঘাত পেয়েছেন। দাবিতে সরব হয়ে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। পাল্টা তৃণমূল চক্রান্তের দাবি তোলে। শুরু হয় দুপক্ষের সমর্থকদের ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে।

প্রাথমিক রিপোর্ট জমা পড়ল নবান্নে

প্রাথমিক রিপোর্ট জমা পড়ল নবান্নে

ঘটনার পরেই বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনা কি ঘটেছিল তা জানার চেষ্টা করেন। কথা বলেন লোকজনের সঙ্গে। এরপরেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। নবান্নে এই রিপোর্ট জমা পড়েছে বলে খবর। তবে তাৎপর্যপূর্ণভাবে পুলিশের জমা দেওয়া রিপোর্ট মমতার ওপর হামলার উল্লেখ নেই। এমনটাই জানাচ্ছে টিভি-৯ বাংলা। তাঁদের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের বয়ান উদ্ধৃত করা হয়েছে রিপোর্টে। তাতেই দুর্ঘটনার ইঙ্গিত রয়েছে। তবে এটি প্রাথমিক রিপোর্ট, এই বিষয়ে আরও তদন্ত রয়েছে বলে মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আর সেই নবান্নের কাছে ঘটনার তদন্তের জন্য আরও সময় চেয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেই রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+