ভোটের আগে চড়ছে পারদ! চিটফান্ড কাণ্ডে এবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নোটিশ
মদন মিত্রের পর এবার চিটফান্ড কাণ্ডে পার্থকে নোটিশ সিবিআই। আইকোর মামলায় তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই কারনেই আগামি সপ্তাহেই হাজিরার নির্দেশ
সারদার পাশাপাশি এবার অন্যান্য চিটফান্ড মামলাতেও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সারদার পাশাপাশি রোজভ্যালি, আইকোর সহ একাধিক চিটফাণ্ড মামলার তদন্ত করছে সিবিআই। ভোটের মুখে মামলায় গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তা স্পষ্ট!

আইকোর মামলায় তৃণমূল মহাসচিবকে তলব
আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেস মহাসচিবকে হাজিরা দিতে নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এমনকি বক্তব্যও রাখেন তিনি। সেই সূত্রেই তৃণমূলের মহাসচিবকে তলব। এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। ভিজিল্যান্স কমিশনের চিঠির সূত্রে পার্থকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। ভোটের মুখে যেভাবে তলব করা হচ্ছে তাতে রাজনৈতিক অভিসন্ধির দাবি শাসকদলের।

আমি সৎ, ভয় পাওয়ার কিছু নেই
এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব বলেন, এমন কোনও কাজ করিনি যাতে সিবিআই ডাকতে পারে। আমি সৎ! ভয় পাওয়ার আমার কিছু নেই। তোবে এখনও পর্যন্ত সিবিআইয়ের কোনও নোটিশ তিনি পাননি বলেই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। তবে পেলে নিশ্চয় তিনি হাজিরা দেবেন বলে খবর।

চিটফান্ড কাণ্ডে মানস ভুঁইয়াকে তলব
সারদা-কাণ্ডের তদন্তে নেমে একাধিক প্রভাবশালীকে জেরা করেছে সিবিআই। এবার অন্যান্য চিটফান্ডেও তদন্তের গতি বাড়তে চায় সিবিআই। আর সেই কারনে আইকোর মামলার তদন্তে মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই। রাজ্যের একগুচ্ছ চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যার মধ্যে রয়েছে আইকোর। একেবারে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে দেই সংস্থার বিরুদ্ধেও। এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে বিদায়ী বিধায়কের বেশ কয়েকটি ভিডিও পান তদন্তকারী আধিকারিকরা। যেখানে মানস ভুঁইয়াকে এই চিটফান্ড কাণ্ডের সপক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। আর সেই কারনেই মানস ভুঁইয়াকে জেরা করতে চায় সিবিআই। কেন চিটফান্ডের সপক্ষে কথা তিনি বলেছিলেন সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ

সারদা মামলায় মদনকে তলব
বাংলায় বিধানসভা নির্বাচনে ডাকে কাঠি পড়ে গিয়েছে। এই অবস্থায় ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল ইডি৷ সূত্রের খবর, আগামী ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীকে৷ জানা যাচ্ছে, সারদা তদন্তে বেশ কিছু নয়া তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সে বিষয়ে আরও গভীরে যেতে চান তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারনে মদন মিত্রকে জেরা করতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।












Click it and Unblock the Notifications