বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূল নেতার নাম! দেখেই চমকে উঠলেন তরুণ

বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূল নেতার নাম! দেখেই চমকে উঠলেন তরুণ

আশঙ্কাটা ছিল! আর সেটাই সত্যি হল। প্রার্থী তালিকা প্রকাশ হতেই একের পর এক জায়গা থেকে বিদ্রোহের খবর আসতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে প্রার্থী অপছন্দ হওয়া নিয়ে বিজেপির হেস্টিংসের অফিসে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার নতুন করে প্রার্থী তালিকা সামনে আসতেই বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে। তবে এবার তালিকাতে তাৎপর্যপূর্ণভাবে এমন কিছু নাম যুক্ত করা হয়েছে যারা এখনও বিজেপিতে যোগই দেননি। যার মধ্যে রয়েছেন শিখা মিত্র, তরুণ সাহার নাম!

প্রার্থী তালিকায় তৃণমূল নেতার নাম!

প্রার্থী তালিকায় তৃণমূল নেতার নাম!

বিকেলে প্রার্থী ঘোষণা করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দিল্লি থেজে বাকি কেন্দ্রগুলির নাম প্রকাশ করা হয়েছে। আর সেই নাম প্রকাশ হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। অন্যদিকে, কাশীপুর-বেলগাছিয়া প্রার্থী নিয়ে বিপাকে বিজেপি। এখানে যাতে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে তিনি তৃণমূল নেতা। প্রশাসক মালা সাহার স্বামী তরুণ সাহার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। নাম শুনেই কার্যত আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় তাঁর।

আমি তৃণমূলের একজন সৈনিক!

আমি তৃণমূলের একজন সৈনিক!

আমি তৃণমূলের একজন সৈনিক। তৃণমূলের উপর আস্থা রয়েছে। আর আমার নাম কেন ঘোষণা করা হল সেটাই বুঝতে পারছি না! এমনকি আমি তো বিজেপিতে যোগই দিই নি। তাহলে কেন আমার নাম ঘোষণা করা হল। জানিয়েছেন তরুণ সাহা। এই প্রসঙ্গে অতীন ঘোষ জানিয়েছেন, বিজেপির সাংগঠনিক অবস্থা এতটাই দুর্বল যে তৃণমূলে থাকা নেতার নাম দিতে হচ্ছে। ওনার কাঁধে ভর করে আমি এগিয়ে যাচ্ছি। তরুণ সাহার মতো মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রচার করছি। উনি কখনই বিজেপিতে যাবেন না বলে আশ্বাস অতীন বিশ্বাসের।

বিদ্রোহী শিখা মিত্র

বিদ্রোহী শিখা মিত্র

বিজেপি চৌরঙ্গী কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে ঘোষণার পরেই বিদ্রোহী হয়ে ওঠেন সোমেন পত্নি শিখা মিত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন কোনও দিনই বিজেপিতে যোগ দেননি। কাজেই প্রার্থী হওয়ার প্রশ্নই ওঠে না। শিখা মিত্র জানিয়েছেন তিনি কোনও ভাবেই বিজেপি প্রার্থী হতে চান না। তাঁর সঙ্গে কোনও রকম আলোচনা না করেই নাম ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিখা মিত্র।

মুখ পুড়ল বিজেপির

মুখ পুড়ল বিজেপির

আজ ফের িদল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তালিকায় একাধিক নামের সঙ্গে চৌরঙ্গী কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শিখা মিত্রের নাম ঘোষণা করা হয়েছে। সোমেন পত্নি শিখা মিত্রকে চৌরঙ্গীতে প্রার্থী করে বড় চমক দিতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু বিজেপির মুখ পুড়িয়ে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্রোহী হয়ে উঠলেন তিনি।। প্রকাশ্যে বিজেপি প্রার্থী না হওয়ার ঘোষণা করেছেন শিখা মিত্র।

তদন্ত করে দেখা হবে!

তদন্ত করে দেখা হবে!

এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, শিখা কিংবা তরুণবাবুর সঙ্গে যাদের কথা বলার দায়িত্ব ছিল তাঁরা কথা বলেননি নিশ্চয়। আর এরপর দলকেও কোনও তথ্য দেওয়া হয়নি। নিশ্চয় ব্যাপারটা দল দেখবে। এবং তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+