ভোটের আগে ফের ধাক্কা, একাধিক বিদায়ী কাউন্সিলারকে নিয়ে তৃণমূল ছাড়ছেন দমদমের 'প্রভাবশালী' নেতা
প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলে বিদ্রোহ! প্রার্থী পছন্দ না হওয়া নিয়ে সর্বত্রই চলছে ক্ষোভ-বিক্ষোভ। এই অবস্থায় একের পর এক জায়গায় ভাঙন। এবার খোদ ব্রাত্য বসুর খাস তালুকে ভাঙন শাসকদল তৃণমূলে।
প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলে বিদ্রোহ! প্রার্থী পছন্দ না হওয়া নিয়ে সর্বত্রই চলছে ক্ষোভ-বিক্ষোভ। এই অবস্থায় একের পর এক জায়গায় ভাঙন। এবার খোদ ব্রাত্য বসুর খাস তালুকে ভাঙন শাসকদল তৃণমূলে। দল ছাড়ছেন একাধিক নেতা। ভোটের আগে যা তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে।

দল ছাড়ছেন প্রবীর পাল
দক্ষিণ দমদম পুরসভার অন্যতম প্রশাসক প্রবীর পাল তৃণমূল ছাড়ছেন। এমনটাই খবর। জানা যাচ্ছে, দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলারকে সঙ্গে নিয়েই এদিন বিজেপিতে যাচ্ছেন বলে খবর। প্রবীরবাবু এলাকায় কেটি দা নামেই বেশি পরিচিত। এলাকায় বেশ শক্ত সংগঠনও রয়েছে তাঁর। তাঁর বিজেপি যোগ বিজেপির কাছে বড়সড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে। কিন্তু হঠাত কেন তাঁর দলবদল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

রাজারহাট-গোপালপুর পুরসভাতেও ভাঙন
শুধু দক্ষিণ দমদম পুরসভাই নয়। দল ছাড়ছেন রাজারহাট-গোপালপুর পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলরও। জানা যাচ্ছে, প্রবীর পালের হাত ধরেই এই পুরসভারও বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলারও এদিন দলবদল করতে চলেছেন বলে খবর। সামনেই বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে দুই পুরসভাতেও বড়সড় ভাঙন ধরাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

বিভিন্ন জায়গা থেকে ভাঙনের খবর
মালদহে বিপুল ভাঙন দেখা দিয়েছে। এবার পাণিহাটি পুরসভার একাধিক কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী সহ একাধিক বিদায়ী কাউন্সিলর আজই বিজেপিতে যোগ দেবেন বলে খবর পাওয়া গিয়েছে।

প্রার্থী নিয়ে অসন্তোষ
প্রার্থী নিয়ে অসন্তোষ শুরু হয়ে গিয়েছে পাণিহাটিতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাণিহাটিতে প্রার্থী করা হয়েছে নির্মল ঘোষকে। তাতেই অসন্তুষ্ট পুরসভার কাউন্সিলররা। নির্মল ঘোষের ঘনিষ্ঠরাই সব পদ দখল করে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দলের কোনও কর্মসূচিতেই ডাকা হয় না অন্য কাউন্সিলরদের এমনই অভিযোগ করা হয়েছে। সেকারণেই একাধিক কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।

মালদহে ভাঙন
মালদহ জেলা পরিষদের দখল নিয়েছে বিজেপি। হবিবপুরে তৃণমূলের ঘোষিত প্রার্থী সরলা মুর্মু বিজেপিতে যোগ দিয়ে মুখ পুড়িয়েছে শাসক দলের। যদিও পরিস্থিতি আঁচ করেই হবিবপুরে প্রার্থীকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হয় প্রদীপ বাস্কেকে। সেদিনই বিকেলে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সরলা মুর্মু। প্রসঙ্গত উল্লেখ্য সরলা মুর্মু প্রথম থেকেই শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন। সেই সূত্রেই তার বিজেপিতে যোগদান বলে মনে করছে রাজনৈিতক মহল।












Click it and Unblock the Notifications