'মাননীয়াকে হারাব...', আত্মবিশ্বাসী শুভেন্দুকে পার্থের জবাব, 'জমানত জব্দ হবে ওখানে'
এপিসেন্টার নন্দীগ্রাম! হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল সুপ্রিমো বনাম শুভেন্দু অধিকারী। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।
এপিসেন্টার নন্দীগ্রাম! হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল সুপ্রিমো বনাম শুভেন্দু অধিকারী। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।
তবে আজ শুক্রবার মনোনয়ন পেশ করার আগে শুভেন্দুর হুঁশিয়ারি, ধর্ম জিতবে...! পালটা দিল তৃণমূলও।

জমানত জব্দ হবে শুভেন্দুর
সকালে মনোনয়ন জমা দেওয়ার আগে একের পর এক মন্দিরে যান প্রার্থী শুভেন্দু। করেন যজ্ঞও। একেবারে মমতার পথে হেঁটেই বিশাল রোড শো করে মনোনয়ন জমা দিতে যান তিনি। সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় নেতা। একদিকে যখন মনোনয়ন দিচ্ছেন তিনি অন্যদিকে হুঁশিয়ারি তৃণমূলের। দলেরমহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, নন্দীগ্রামে জমানত জব্দ হবে শুভেন্দুর। একেবারে গো-হারা হেরে বাড়িতে বসে যেতে হবে তাঁকে। মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। তাঁর সিঙ্গুর, নন্দীগ্রামে আন্দোলনের কথা ভোলেনি। সে সময়ে যেভাবে মানুষের জন্যে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে তা কীভাবে ভুলবেন সেখানকার মানুষ। সুস্থ হলে ফের সেখানে যাবেন। অন্যদিকে, শুভেন্দু এদিন দাবি করেন যে, মাননিয়া দাঁড়িয়েছেন নন্দীগ্রাম থেকে। তাঁকে আমি হারাব...চিন্তার কিছু নেই। উত্তরে পার্থবাবু বলেন, সময় বলবে...!

নন্দীগ্রামের ভোটার শুভেন্দু
মনোনয়ন জমা দেওয়ার আগেই হাতে এলো নতুন ভোটার কার্ড। কাগজে-কলমে নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী। এতোদিন তিনি ছিলেন হলদিয়ার ভোটার। নন্দীগ্রামের ভোটার হতেই বিজেপি প্রার্থী আজ মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন। একুশের ভোটে ব্যাটেল গ্রাউন্ড এবার নন্দীগ্রাম। নিজেকে ভূমি পুত্র প্রমাণ করতেই শুভেন্দুর এই ভোটার কার্ড বদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল হতে চলেছে তাঁর বুথ।

মমতাকে নিশানা শুভেন্দু
মনোনয়ন পেশের আগেও প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমি নন্দীগ্রামের ভোটার, ৫ বছপ অন্তর আসি না। এখানকার মানুষকে বড়লোক করতে পারিনি ঠিকই তবে এঁদের সঙ্গে আত্মিক যোগ রয়েছে।' প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জনসংযোগের সময় গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিিন।

পালটা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও
মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার ঘরের মেয়ে। বাংলার জন্যে যে উন্নয়ন তিনি করেছেন তা মানুষ পাচ্ছেন। স্বাস্থ্য সাথী কার্ড বিনামূল্যে রেশন একের পর এক উন্নয়নে র নিরিখে এই ভোট হবে। সুতরাং তৃণমূলের ভয়ের কোনও কারন নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। নন্দীগ্রামে তিনি জিতবেন এবং সেখানকার মানুষের জন্যে আরও কাজ হবে। মডেল নন্দীগ্রাম তৈরির স্বপ্ন দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিশ্চয় নেত্রী তৈরি করবেন বলে দাবি তৃণমূলের মহাসচিব।












Click it and Unblock the Notifications