মমতার তালিকায় বাদ পড়লেন পাঁচ মন্ত্রী! ছাঁটাই হলেন আরও কারা কারা

বিধানসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় এক ঝাঁক নতুন মুখকে এবার জায়গা দিয়েছেন তিনি। আর তাঁদের জায়গা দিতেই বাদ পড়লেন একগুচ্ছ বিধায়ক।

বিধানসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় এক ঝাঁক নতুন মুখকে এবার জায়গা দিয়েছেন তিনি। আর তাঁদের জায়গা দিতেই বাদ পড়লেন একগুচ্ছ বিধায়ক।

আর বাদ পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তি, বিক্ষোভের খবর আসতে শুরু করেছে। যদিও আগেই দলের তরফে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছিল। এরপরেও বিভিন্ন জায়গায় অনুগামীদের বিক্ষোভ। ভোটের আগে কীভাবে তা রোখা সম্ভব হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা!

বাদ পড়েছেন অমিত মিত্র

বাদ পড়েছেন অমিত মিত্র

শারীরিক অবস্থার কারনে দলের কাছে অব্যাহতি চেয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর অনুরোধ রেখেই এবার তাঁকে বাদ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অমিতের কেন্দ্র খড়দহে এ বার স্থানীয় পুরসভার চেয়ারম্যান কাজল সিংহকে প্রার্থী করা হয়েছে।

তালিকায় নেই মন্ত্রী পূর্ণেন্দু বসুও-

তালিকায় নেই মন্ত্রী পূর্ণেন্দু বসুও-

এবার পূর্ণেন্দু বসুকে প্রার্থী করা হয়নি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার বেশ কয়েকজন বাদ রাখা হয়েছে। করোনার কারনে এবং যাদের বয়স ৮০ হয়ে গিয়েছে তাঁদের এবার প্রার্থী করা হয়নি বলে জানিয়েছেন নেত্রী। তবে বিধান পরিষদ গড়ে সবাইকে জায়গা দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পূর্ণেন্দুর কেন্দ্র রাজারহাট-গোপালপুরে তৃণমূলের প্রার্থী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি।

নাম নেই রেজ্জাকের!

নাম নেই রেজ্জাকের!

খাদ্যপ্রক্রিয়া করণ এবংউদ্যানপালন দফতরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লাকেও এ বার ভাঙড়ে মনোনয়ন দেওয়া হয়নি। একদা বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য রেজ্জাককেও বয়সের কারণেই 'অব্যাহতি' দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন আরেক প্রাক্তন সিপিএম নেতা, পেশায় চিকিৎসক মহম্মদ রেজাউল করিম।

তালিকায় নাম নেই উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার, বাদ পড়েছেন রত্না

তালিকায় নাম নেই উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার, বাদ পড়েছেন রত্না

দক্ষিণ দিনাজপুরের তপন (তফসিলি) কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার নাম নেই এবার দিদির তালিকায়। সেখানে টিকিট পেয়েছেন কল্পনা কিস্কু। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী রত্না ঘোষ করও তৃণমূলের প্রার্থিতালিকা থেকে বাদ পড়েছেন। তিনি ছিলেন নদিয়ার চাকদহের বিধায়ক। সেখানে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক শঙ্কর সিংহের ছেলে শুভঙ্করকে টিকিট দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাদ পড়লেন দেবশ্রী রায়!

বাদ পড়লেন দেবশ্রী রায়!

শেষদিন পর্যন্ত তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে আশাবাদী ছিলেন দেবশ্রী রায়। রায়দিঘি নয়, অন্য কোনও কেন্দ্র থেকে প্রার্থী হওয়া ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। তবে এবার তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে অলোক জলদাতা।

আরও কারা বাদ পড়লেন এক নজরে

আরও কারা বাদ পড়লেন এক নজরে

বাদ পড়লেন অসীম মাঝি (বলাগড়) নার্গিস বেগম (মেমারি) বাদ পড়লেন দিপেন্দু বিশ্বাস ( বসিরহাট দক্ষিণ) জটু লাহিড়ী বাদ পড়লেন। বাদ গেলেন আরামবাগের বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। বাদ পড়লেন সোনালী গুহ। তাঁর কেন্দ্র ছিল সাতগাছি। বাদ পড়লেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ( সিঙ্গুর) তালিকায় নাম নেই সুদর্শন ঘোষ দস্তিদারের (মহিষাদল), বাদ পড়লেন অমীয় কান্তি ভট্টাচার্য( চন্ডীপুর)। স্মিতা বক্সি (জোড়াসাঁকো) , মালা সাহা (কাশীপুর-বেলগাছিয়া) বাদ পড়লেন নলহাটীর বিধায়ক মইনুদ্দিন সামস। বাদ পড়লেন জীবন মুখোপাধ্যায় ( সোনারপুর দক্ষিণ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+