জেঠুর হাত ধরে তৃণমূলে অদিতি, বিজেপি ছাড়লেন আরও এক জনপ্রিয় তারকা

প্রার্থী তালিকা প্রকাশের আগে ফের চমক শাসকদল তৃণমূলের। শাসকদলে যোগ দিলেন অদিতি মুন্সি! ভোটে অদিতিকে প্রার্থী করতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরেই শাসকদলের ঘনিষ্ঠ ছিলেন

প্রার্থী তালিকা প্রকাশের আগে ফের চমক তৃণমূল। শাসকদলে যোগ দিলেন একাধিক সিনে তারকা। গত কয়েকদিনে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক টলি তারক। যার মধ্যে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ সহ একাধিক নাম। তৃণমূলে যোগ দিয়েছেন সাঁওতালি সিনেমার জনপ্রিয় মুখ বীরবাহা। আজ বৃহস্পতিবারও তারকার তৃণমূলে যোগ অব্যাহত।

তৃণমূলে যোগ দিলেন সুভদ্রা মুখোপাধ্যায়।

তৃণমূলে যোগ দিলেন সুভদ্রা মুখোপাধ্যায়।

তৃণমূলে যোগ দিলেন সুভদ্রা মুখোপাধ্যায়। গত বছরের প্রথমদিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই অভিনেত্রী। অল্প কয়েকদিনে মোহভঙ্গ হয় তাঁর। হঠাৎ করেই বিজেপি থেকে সরে যান তিনি। আজ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার হাত ধরে তৃণমূলে যোগ দেন সুভদ্রা মুখোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়েছন পরিচালক ধীরজ পান্ডেও। মুম্বই থেকে কলকাতায় এসে তৃণমূলে যোগ ধীরজের। তৃণমূলে যোগ দিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন সুভদ্রা। তিনি বলেন, বিজেপিতে কেউ বেশিদিন থাকতে পারবে না। দমবন্ধ হয়ে আসবে বলে দাবি তাঁর। সবকা সাথ সবাক বিকাশের নামে বিজেপি বড়বড় কথা বললেও সেখানে উন্নয়ন কিছুই হয় না বলে অভিনেত্রীর। যারা বিজেপিতে গিয়েছেন তাঁদের দলে ফিরে আসার আহ্বান করেন অভিনেত্রী সুভদ্রা। তাঁর মতে, দিদি ছাড়া বাংলায় উন্নয়ন সম্ভব নয়।

তৃণমূলে যোগ সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির

তৃণমূলে যোগ সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির

দীর্ঘদিন ধরেই অদিতির তৃণমূলে যোগদানের জল্পনা ছিল। শেষমেশ শাসকদলে যোগ দিলেন তিনি। বর্ষীয়ান সাংসদ সৌগত রায় "জেঠু''র হাত ধরে বিজেপিতে নাম লেখান অদিতি। শাসকদলে যোগ দিয়ে অদিতি বলেন, দিদির সৈণিক হতে পেরে ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। অদিতি জানান, যেভাবে নেত্রী বলবেন আগামিদিনে সেভাবে কাজ করবেন বলে জানিয়েছেন এই সঙ্গীত শিল্পী। তবে এবার ভোটে অদিতির প্রার্থী হওয়ার জোর জল্পনা। তাঁকে এবার একটি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

তৃণমূলে যোগ দিতে পারে নীল-তৃণা

তৃণমূলে যোগ দিতে পারে নীল-তৃণা

আগামি কয়েকদিনে আরও বেশ কয়েকজন তারকার তৃণমূলে যোগদানের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম নীল এবং তৃণা। গত কয়েকদিন আগেই বিয়ে করেছেন তিনি। ইয়ং জেনারেশনের কাছে বেশ হিট দম্পতি। তাঁদের বিয়েতেও পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরাও শাসকদল তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানাননি নীল এবং তৃণা দুজনেই।

তৃণমূলে সাঁওতাল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী

তৃণমূলে সাঁওতাল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী

তাঁকে নিয়ে তেমনটা জল্পনা ছিল না। কিন্তু আজ বুধবার হঠাত করেই তৃণমূলেই যোগ দেন সাঁওতাল সিনেমার জনপ্রিয় নায়িকা ঝাড়গ্রামের বিরবাহা হাসদা। আদিবাসীদের সাংস্কৃতিক জগতে অন্যতম পরিচিত মুখ বিরবাহা। তাঁকেই তৃণমূলে যোগদান করালেন পার্থ চট্টোপাধ্যায়। বিরবাহার হাতে পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব। তৃণমূলে যোগ দিয়ে খুশি সাঁওতালি নায়িকা। তিনি বলেন, "আমি এতদিন ধরে কাজ করে গিয়েছি। কিন্তু মানুষের একদম কাছে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না। তাই এখানে যোগ দিলাম। তবে প্রার্থী হবেন কিনা সেই বিষয়টি তৃণমূল শীর্ষ নেতৃত্বের উপরেই ছেঁড়ে দিয়েছেন অভিনেত্রী!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+